সর্বশেষঃ
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে সেবা প্রদানে হয়রানি, দুদকের অভিযান পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে হয়রানী,ঘুষ-দুর্নীতি, দুদকের অভিযান এইচএসসিতে ভালো ফলের ৩০ শিক্ষার্থীকে ঢাকা ডিসি ফরিদার অভিনন্দন নগরীতে দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্ব ভাগ করে দিতে হবে: ডিএসসিসি প্রশাসক জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন, তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক মুসলিমরা যুক্তরাষ্ট্রের সমাজের অবিচ্ছেদ্য অংশ : বারাক ওবামা হাসিনার নতুন পাসপোর্ট আবেদন মানে কর্মীদের সান্ত্বনা দেওয়া: জামায়াত নেতা জুবায়ের ছিল কর্মসংস্থান বৃদ্ধির প্রতিশ্রুতি অথচ বাড়ছে বেকারত্ব, বিদেশে কর্মী পাঠানো কমেছে: হাসনাত ডিএসসিসিতে ঝুঁকিপূর্ণ ২৯টি ওয়ার্ডে একযোগে চিরুনি অভিযান শুরু ইরানের নতুন মিসাইলের রেঞ্জ আর ২ হাজার কিমি এর বেশি হচ্ছে
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

দেশবাসীর দোয়ায় করোনা থেকে সুস্থ হয়েছেন সাকিব আল হাসান

দূরবীণ নিউজ ডেস্ক:
দেশবাসীর দোয়া ও ভালবাসায় অবশেষে প্রাণঘাতি করোনাভাইরাস আক্রান্ত বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সুস্থ হয়েছেন। মহান আল্লাহর দরবারের লাখো শুকরিয়া।

জানা যায়, গত মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসেন সাকিব। দেশের বিমান ধরার আগে করোনা পরীক্ষা করা হয়েছিলো তার। সেখানে ‘নেগেটিভ’ ফল পেয়েছিলেন সাকিব।

আর দেশে এসে আরো একবার করোনা পরীক্ষা করতে হয়েছে সাকিবকে। কারন বিকেএসপিতে অনুশীলন করতে নামবেন তিনি। গতকাল বিকেলে বনানীতে নিজের বাসা থেকেই করোনা টেস্টের জন্য নমুনা দেন সাকিব।

সাকিবের সেই করোনা পরীক্ষার রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে। অর্থাৎ, তিনি করোনা আক্রান্ত নন। তাই অনুশীলনে নামতে আর কোনো বাধা থাকলো না সাকিবের।

আগামী ৫ সেপ্টেম্বর থেকে বিকেএসপিতে ব্যক্তিগত অনুশীলন শুরু করবেন সাকিব। ৪ থেকে ৫ সপ্তাহ বিকেএসপিতে ব্যক্তিগত অনুশীলন করবেন তিনি।

জুয়াড়ির তথ্য গোপন করায় গেল বছরের ২৯ অক্টোবর থেকে আইসিসি কর্তৃক এক বছরের নিষেধাজ্ঞা পান সাকিব। আগামী ২৯ অক্টোবর সাকিবের এক বছরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে।

আগামী অক্টোবর-নভেম্বরে শ্রীলংকার মাটিতে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ঐ সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে সাকিবকে খেলানোর পরিকল্পনা আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ক্রিকেটে ফেরার সময় ঘনিয়ে আসায়, বিকেএসপিতে ফিটনেস নিয়ে কাজ করবেন সাকিব।

বাংলাদেশের হয়ে গেল বছরের ২১ সেপ্টেম্বর সর্বশেষ ম্যাচ খেলেছেন সাকিব। আফগানিস্তানের বিপক্ষে টি-২০ ম্যাচ ছিলো সেটি। ঐ ম্যাচে অধিনায়কত্ব করা সাকিব ১ উইকেট ও ৪৫ বলে অপরাজিত ৭০ রান করে বাংলাদেশকে ত্রিদেশীয় সিরিজ জয়ের স্বাদ দেন। ঐ সিরিজের সেরাও হয়েছিলেন তিনি। ঐ সিরিজের আরেক দল ছিলো জিম্বাবুয়ে।

আর লাল-সবুজ জার্সিতে সাকিব সর্বশেষ ওয়ানডে খেলেছেন গেল বছরের জুলাইয়ে, ইংল্যান্ডের মাটিতে। সেটি ছিলো ওয়ানডে বিশ্বকাপ। ঐ বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। আট ম্যাচে ৬০৬ রান করেন তিনি। বল হাতে ১১ উইকেট নেন সাকিব।

সাদা পোশাকে দেশের হয়ে সর্বশেষ টেস্ট সাকিব খেলেছেন ২০১৯ সালের সেপ্টেম্বরে। চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে ছিলো সেই টেস্টটি। সিরিজের একমাত্র ম্যাচটি ২২৪ রানে জিতেছিলো বাংলাদেশ। দুই ইনিংসে সাকিব ১১ ও ৪৪ রান করেন সাকিব। বল হাতে ২ ও ৩ উইকেট নেন তিনি। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12