সর্বশেষঃ
ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, জনগণ শান্তিতে নেই: শফিকুর রহমান দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাবার সামর্থ ইরানের আছে: আইআরজিসি উপদেষ্টা সরকারের নির্দেশ ৩১ জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নের  হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপন করুন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য চেষ্টা চলছে: রিজভী মানুষের  ভালোবাসা অর্জন করতে দায়িত্বশীলদের নিদের্শ : জামায়াত আমিরের স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ : প্রধানমন্ত্রী চুয়েটে নতুন ভিসি র বিরুদ্ধ শিক্ষার্থীদের বিক্ষোভ সারাদেশে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২১১ জাতিসংঘকে সমঝোতামূলক  কেন্দ্রবিন্দু দেখতে চায় বাংলাদেশ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাবার সামর্থ ইরানের আছে: আইআরজিসি উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক
ইরানের ক্ষেপণাস্ত্র ও অস্ত্র উৎপাদনের সরবরাহব্যবস্থা এখনো সম্পূর্ণ অক্ষত রয়েছে বলে দাবি করেছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বালালি। তিনি আরও বলেন, যত দিন প্রয়োজন, আমরা তত দিন যুদ্ধ চালিয়ে যেতে পারব।

গতকাল শনিবার (৩ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে বালালি বলেন, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের জন্য প্রয়োজনীয় কোনো খাত নিয়েই ইরানের উদ্বেগ নেই। ক্ষেপণাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় সব উপাদান দেশের ভেতরেই উৎপাদন করা হয়। এসব উপাদান রপ্তানিও করা সম্ভব।

বালালি বলেন, ক্ষেপণাস্ত্রের উন্নয়নে নতুনত্ব আনার ক্ষেত্রে ইরান নিজস্ব সক্ষমতা ও সামরিক অভিযানের প্রয়োজনীয়তা সম্পর্কে স্পষ্ট ধারণার ওপর নির্ভর করে। এ খাতে দেশটি এমন পরিপক্বতা অর্জন করেছে যে এখন আর বিদেশি সহায়তার প্রয়োজন নেই বলেও দাবি করেন তিনি।

তার ভাষ্য, আমরা নিজেরাই এসব ব্যবস্থার নকশা তৈরি করি ও উৎপাদন করি। একই সঙ্গে অভিযানের প্রয়োজনীয়তাও বুঝি। এ কারণে আমরা নিয়মিত নতুন উদ্ভাবনের চেষ্টা চালিয়ে যাই।

ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন নিয়ে বালালির এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন দেশটির সামরিক সরবরাহব্যবস্থা দুর্বল করতে যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে।

চলতি বছরের ২৯ সেপ্টেম্বর ইরানের সামরিক সরবরাহব্যবস্থায় সহায়তার অভিযোগে ইরান, হংকং ও পাকিস্তানের ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন অর্থ দপ্তর। তবে বালালির বক্তব্য অনুযায়ী, এসব চাপের মধ্যেও ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদনের প্রয়োজনীয় উপাদান ও সরবরাহব্যবস্থা সচল রয়েছে।  সূত্র: আল-জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12