সর্বশেষঃ
১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড়
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

দিনাজপুরে পাটকল শ্রমিকদের বেতনের দাকিতে বিক্ষোভ, গুলিতে নিহত ১

দূরবীণ নিউজ ডেস্ক:
করোনায় আতঙ্কিত সারা বিশ্ব , ঠিক সেই মূহুর্তে বাংলাদেশে দিনাজপুরের বিরল উপজেলায় পাটকল শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিলে গুলি চালানো হয়েছে। আর এই ঘটনায় একজন নিহত এবং আরো ১০/১২ জন আহত হয়েছেন ।

গত ২৫ মার্চ রাত সাড়ে ১০ টার দিকে ‌উপ‌জেলার বিরল ইউনিয়নের র‌বিপুর গ্রা‌মে পাটকলের প্রধান ফটকে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সুরত আলী (৩৬)। তিনি পাটকলের পাশের চায়ের দোকানি ও বিরল পৌর এলাকার হোসনা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রায় তিন সপ্তা‌হের বকেয়া বেতনের দাবিতে বুধবার সন্ধ্যা থেকে রূপালী জুট মিলের সাম‌নে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। সন্ধ্যা থেকে আলোচনার মাধ্যমে সমঝোতার চেষ্টা করেন ‌মিলের ব্যবস্থাপনা প‌রিচালক এম আব্দুল ল‌তিফ।

প‌রে এম আব্দুল লতিফ ঘটনাস্থলে এসে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন। কিন্তু শ্রমিকেরা উত্তেজিত হয়ে মিলের কার্যালয় ভাঙচুর শুরু করেন। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোড়ে ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব গণমাধ্যমকে এক ব্যক্তির নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শ্রমিকদের হামলায় ৩ পুলিশ সদস্যও আহত হয়েছেন। শ্রমিকদের শান্ত করার চেষ্টা করা হয়েছে। পুলিশের কথায় কর্ণপাত না করে তাঁরা কারখানা ভাঙচুর করেছিলেন। পুলিশ বাধা দিলে একপর্যায়ে উল্টো পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে শুরু করেন শ্রমিকেরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে এবং পরে কয়েকটি ফাঁকা গুলি ছো‌ড়ে। এ সময় উভয় পক্ষের হামলায় একজনের মৃত্যু হয়েছে।

বিরল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুল মোকাদ্দেস বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে জানান, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। নিহত ব্যক্তির থুতনিতে একটি গুলির চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12