সর্বশেষঃ
আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সংবর্ধনা অনুষ্ঠানে তথ্যচিত্র স্বজনপ্রীতি প্রতিবাদ এনসিপি’র জুলাই যোদ্ধাদের সম্মান নিশ্চিত করা রাষ্ট্রের দাযিত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এস আলমের কর্ণফুলীতে কারখানা বন্ধ, ৪ হাজার কর্মচারী ছাঁটাই ICJ Global Media Group LLC এবং SAARC Journalist Forum-এর মধ্যে (MoU) স্বাক্ষর মধ্যবাড্ডায় সড়ক দুর্ঘটনায় পরিচ্ছন্নকর্মী শেফালীর মৃত্যু,  প্রশাসক ও দুই প্রতিমন্ত্রীর শোক কেরানীগঞ্জে  তানজিলাকে হত্যা করেন প্রেমিক রানা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

দক্ষিণ সিটিতে ‘ঢাকা টুরিস্ট গাইড ম্যাপ’ প্রকাশ

দূরবীণ নিউজ প্রতিবেদক:
ঢাকা শহরের পর্যটন শিল্পকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে ‘এক নজরে উপস্থাপন’ করার লক্ষ্যে টুরিস্ট গাইড ম্যাপ সংকলন-প্রকাশ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

সোমবার (১৩ মার্চ) দুপুরে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সাথে করপোরেশনের প্রকৌশল বিভাগের সাপ্তাহিক নিয়মিত বৈঠকে এই টুরিস্ট গাইড ম্যাপ প্রকাশ করা হয়।

মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় বলেন, “ঢাকায় অনেক পর্যটক বিশেষত বিদেশি পর্যটকরা আসেন। কিন্তু তারা কোথায় যাবেন, কি পরিদর্শন করবেন, কিভাবে সেসব জায়গা বা স্থাপনায় যাতায়াত করা যাবে, ঢাকার বিমান-রেল-সড়ক অন্তর্জাল কোথায় কোথায় অবস্থিত ইত্যাদি বিষয়কে সন্নিবেশ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এই টুরিস্ট গাইড ম্যাপ সংকলন ও প্রকাশ করেছে। সকলে যাতে সহজেই বুঝতে ও ব্যবহার করতে পারেন, সেভাবেই আমরা এটা তৈরি করেছি। এই গাইড ম্যাপের সাহায্যে পর্যটকগণ ঢাকার সবকিছু এক নজরেই বোধগম্যভাবে বুঝতে পারবেন।”

ঢাকার পর্যটন শিল্পকে বিদেশি পর্যটকদের নিকট সহজে উপস্থাপনে এই উদ্যোগ নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদ জানিয়ে মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “ঢাকাকেন্দ্রিক পর্যটন শিল্পকে উৎসাহিত ও আকর্ষণ করার লক্ষ্যে সারাবিশ্বের ন্যায় ইংরেজি ভাষায় আমরা এই টুরিস্ট গাইড ম্যাপ প্রকাশ করেছি। আমরা চাই, বহুজাতিক কোম্পানি পরিচালিত হোটেলসহ পর্যটন সংশ্লিষ্ট সকলেই এই গাইড ম্যাপ ব্যবহার করবেন। আমরা আশাবাদী যে, এই গাইড ম্যাপের সাহায্যে ঢাকাকেন্দ্রিক পর্যটন শিল্পের বহুমাত্রিক বিকাশ ঘটবে।”

বৈঠকে অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, প্রধান নগর পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলামসহ করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

# কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12