সর্বশেষঃ
স্বদেশ অ্যারেনায় রুয়েটিয়ানদের ক্রিকেটর টুর্নামেন্ট ২০২৬’ ১১ ডিসেম্বর তৃতীয় আসরে নামবে-৬ দল, গাজীপুর-সাভারে তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১৭৭ কারখানা বন্ধ ঘোষণা পোশাকশ্রমিকদের বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করছেন প্রধানমন্ত্রী মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে গার্মেন্টস শিল্পের অস্থিরতা উদ্বেগজনক: বিরোধী দলীয় নেতা এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস ৫২.১২, মোট পাস -৬ ৪৬৬৮৫ ও  জিপিএ-৫: ৪00৮৪ জন, মাদ্রাসায় আলিমে পাসের হার ৬১.০৭, পাস- ৫৪ ৫৪৭, জিপিএ-৫: ৩২৫০ জন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মোটরসাইকেল উদ্ধার শাহবাগে এনসিপির গণবিক্ষোভ আজ ঢাকায় তুরস্কের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমিরসহ কেন্দ্রীয় নেতারা
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

তৃতীয় মাস্টার প্ল্যান হচ্ছে নদী রক্ষায়: তাজুল ইসলাম

দূরবীণ নিউজ প্রতিবেদক :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, নদী দখল ও দূষণ রোধ এবং নাব্যতা বৃদ্ধির জন্য তৃতীয় মাস্টার প্ল্যান প্রণীত হচ্ছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে নদীগুলোর দূষণ রোধ এবং নাব্যতা বৃদ্ধির জন্য মাস্টার প্ল্যান তৈরি সংক্রান্ত কমিটির সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

সভায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুস সামাদ, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবীর বিন আনোয়ারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, পদ্মা, মেঘনা, তুরাগ ও পুংলী নদীর দখল ও দূষণ রোধে এ উদ্যোগ নেয়া হয়েছে। ইতিপূর্বে বুড়িগঙ্গা, ধলেশ্বরী, বালু, শীতলক্ষ্যাসহ ঢাকার চারপাশের নদীগুলোর জন্য ১টি এবং কর্ণফুলী নদীর জন্য ১টি মাস্টার প্ল্যান অনুমোদন করা হয়েছে।

প্রসঙ্গত, চট্টগ্রামের কর্ণফুলী নদীসহ ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ ও দখলরোধ এবং নাব্যতা বৃদ্ধির জন্য মাস্টার প্ল্যান তৈরির লক্ষ্যে ২০১৬ সালের ১৪ জুলাই প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় একটি কমিটি গঠনের সিদ্বান্ত হয়।

উক্ত সিদ্ধান্তের প্রেক্ষিতে ওই বছরের ৫ ডিসেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীকে সভাপতি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালককে (প্রশাসন) সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

এ কমিটির মাধ্যমে দুটি মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয় এবং প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত হয়।

আজকের সভায় পদ্মা ও মেঘনা নদীসহ ঢাকার তুরাগ ও পুংলী নদীর দখল, দূষণরোধ এবং নাব্যতা বৃদ্ধিকল্পে তৃতীয় মাস্টার প্ল্যান প্রণয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে প্রধান করে ১টি কমিটি এবং এর রুপরেখা চূড়ান্ত করা হয়।

প্রথম দুটি মাস্টার প্ল্যানের বাস্তবায়ন মনিটরিংয়ের জন্য প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে প্রধান করে আরো একটি কমিটি গঠন করা হয়। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12