সর্বশেষঃ
রাজধানীতে ২৪ ঘণ্টায় মামলা ৫৪ গ্রেপ্তার ৪২৭ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, জনগণ শান্তিতে নেই: শফিকুর রহমান দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাবার সামর্থ ইরানের আছে: আইআরজিসি উপদেষ্টা সরকারের নির্দেশ ৩১ জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নের  হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপন করুন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য চেষ্টা চলছে: রিজভী মানুষের  ভালোবাসা অর্জন করতে দায়িত্বশীলদের নিদের্শ : জামায়াত আমিরের স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ : প্রধানমন্ত্রী চুয়েটে নতুন ভিসি র বিরুদ্ধ শিক্ষার্থীদের বিক্ষোভ সারাদেশে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২১১
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

তাজমহলসহ ভারতের সব স্মৃতিসৌধ বন্ধ হচ্ছে!

দূরবীণ নিউজ ডেস্ক :
ভারতের আগ্রায় তাজমহলসহ ওই দেশের ঐতিহাসিক সব স্থাপনা করোনাভাইরাস আতঙ্কে সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে। ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ার আগ্রার মেয়র এ সুপারিশ করেছেন।

এনডিটিভির খবরে বলা হয়, শুধু তাজমহলই নয়, দেশের ঐতিহাসিক স্মৃতিসৌধগুলো কিছুদিনের জন্যে পর্যটকদের দর্শনের জন্যে বন্ধ রাখার কথা জানিয়েছেন আগ্রার মেয়র নবীন জৈন।

তিনি বলেন, প্রচুর বিদেশি পর্যটক আগ্রা সফরে আসেন, এর ফলে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা বাড়তে পারে।

যতক্ষণ না পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ততক্ষণ পর্যন্ত আমি ভারত সরকারকে তাজমহলসহ দেশের সব ঐতিহাসিক স্মৃতিসৌধ সাময়িকভাবে বন্ধ রাখার জন্যে অনুরোধ করছি।

ভারতজুড়ে করোনাভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩১- এ দাঁড়িয়েছে।

মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের আঁচ পড়েছে হিন্দুদের অন্যতম প্রধান উৎসব হোলি মিলনেও। করোনা আতঙ্কে ভারতের রাষ্ট্রপতি ভবনের নিয়মিত হোলি অনুষ্ঠান বাতিল করেছে দেশটির সরকার। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12