সর্বশেষঃ
সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড় রাজধানীতে ইফতারির বাজার জমজমাট ৭ যুবককে হত্যা সাবেক আইজিপি শহীদুল-জাবেদসহ ১০ জনকে ট্রাইব্যুনালে তলবনির্দেশ ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপির ভূমিধস জয়, তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

তথ্যমন্ত্রী বললেন , দৈনিক সংগ্রামকে কারণ দর্শানো হয়েছে

দূরবীন নিউজ প্রতিবেদক:
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দৈনিক সংগ্রাম পত্রিকায় জামায়াত নেতা কাদের মোল্লাকে শহীদ বলে সংবাদ প্রকাশ করায় তথ্য মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও ডিএফপির পক্ষ থেকে দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। নোটিশে সংগ্রাম পত্রিকার ডিকলারেশন কেন বাতিল হবে না- সে বিষয়ে জবাব চাওয়া হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, রাজাকার, যুদ্ধাপরাধী ও দণ্ডপ্রাপ্ত আসামী কাদের মোল্লাকে ‘শহীদ’ হিসেবে উল্লেখ করে দৈনিক সংগ্রাম পত্রিকায় যেভাবে খবর ছাপানো হয়েছে, তা জাতির সঙ্গে ধৃষ্টতা। বিজয়ের মাসে এ ধরনের অসত্য সংবাদ পরিবেশন আমাদের শহীদদের রক্তস্নাত বিজয়ের ওপর কালিমা লেপনের শামিল।

তিনি বলেন, জামায়াত নেতা কাদের মোল্লা যুদ্ধাপরাধী। একাত্তরে মহান স্বাধীনতা যুদ্ধের সময় তিনি পাকিস্তানীদের সঙ্গে আঁতাত করে দেশ বিরোধী কাজে লিপ্ত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, একাত্তরের ঘাতক কাদের মোল্লা মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, অগ্নিসংযোগ এবং বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত ছিলেন। সে কারণে আদালতের রায়ে তার ফাঁসি হয়েছে। সংগ্রাম পত্রিকা তাকে শহীদ বলে সংবাদ প্রকাশ করে গুরুতর অপরাধ করেছে।

অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ষড়যন্ত্র থাকবে, তার পরও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সকল শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে যেতে হবে। একাত্তরের রাজাকার ও তাদের সমর্থকদের দেশবিরোধী কোনো অপতৎপরতাকে একচুলও ছাড় দেয়া হবে না। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12