সর্বশেষঃ
রাজধানীতে পল্লবীতে জামায়াতের মশক নিধন কর্মসূচি পালন নিরাপদ পানির জন্য ২৫ হাজার কোটি টাকার প্রকল্প :স্থানীয় সরকার মন্ত্রী ডিআরইউ’র ৩১ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল্লি সফর তারেক রহমানের প্রধান চ্যালেঞ্জ হাসিনার কর্মকাণ্ড : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.পুরের চাঁদাবাজ বিএনপির ওয়ার্ড সভাপতি স্বপন আটক সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহী নিহত নাইজেরিয়ায় রাজধানীতে ২৪ ঘণ্টায় মামলা ৫৪ গ্রেপ্তার ৪২৭ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, জনগণ শান্তিতে নেই: শফিকুর রহমান দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাবার সামর্থ ইরানের আছে: আইআরজিসি উপদেষ্টা সরকারের নির্দেশ ৩১ জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নের  হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপন করুন
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষ স্বজন‌দের কা‌ছে লাশ হস্তান্তর শুরু

দূরবীন নিউজ প্রতিবেদক :
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ দক্ষিণ কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর শুরু করেছে ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে তারা স্বজনদের কাছে লাশ হস্তান্তর শুরু করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রথমে সালাহ উদ্দীন(৩২) না‌মে ওই কারখানার ইঞ্জি‌নিয়া‌রের লাশ হস্তান্তর করা‌ হয়।

সালাহউদ্দী‌নের মামা রা‌কিব জানান, প‌রিবা‌রের আশার আলো ছিল সালাহ উদ্দীন। দুই ভাই‌য়ের ম‌ধ্যে সে বড়। ছোট এক‌টি মে‌য়ে আছে। এর আগে ওই কারখানায় বুধবার সন্ধ্যার আগুনে দগ্ধ হ‌য়ে মৃতের সংখ্যা বেড়ে ১৪তে পৌঁছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আজ বি‌কেল ৪টার দি‌কে দগ্ধ ফারুক না‌মে আরো একজন মারা যান।

নিহতরা হলেন- বাব‌ুল (২৫), রায়হান (১৬), ইমরান (১৮), সালাহ উদ্দীন (৩২), আবদুল খা‌লেক (৩৫), সুজন (১৯), জিনারুল ৩২), আলম (৩৫), ফয়সাল (২৫), আবদুর রাজ্জাক (৪৫), জাহাঙ্গীর, মাহবুব, মেহে‌দি, রাজ্জাক ও ফারুক।

গত ১১ ডিসেম্বর দক্ষিণ কেরানীগঞ্জের হিজলতলা এলাকায় একটি প্লাস্টিক কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে জাকির হোসেন (২৫) নামে একজন নিহত ও কমপক্ষে ৩০ জন দগ্ধ হন।

প্রত্যক্ষদর্শী ও কারখানার আহত শ্রমিকরা জানান, প্লাস্টিকের ওয়ানটাইম গ্লাস তৈরির সময় হঠাৎ একটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটলে মুহূর্তেই কারখানার ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট সন্ধ্যা পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12