সর্বশেষঃ
স্বদেশ অ্যারেনায় রুয়েটিয়ানদের ক্রিকেটর টুর্নামেন্ট ২০২৬’ ১১ ডিসেম্বর তৃতীয় আসরে নামবে-৬ দল, গাজীপুর-সাভারে তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১৭৭ কারখানা বন্ধ ঘোষণা পোশাকশ্রমিকদের বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করছেন প্রধানমন্ত্রী মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে গার্মেন্টস শিল্পের অস্থিরতা উদ্বেগজনক: বিরোধী দলীয় নেতা এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস ৫২.১২, মোট পাস -৬ ৪৬৬৮৫ ও  জিপিএ-৫: ৪00৮৪ জন, মাদ্রাসায় আলিমে পাসের হার ৬১.০৭, পাস- ৫৪ ৫৪৭, জিপিএ-৫: ৩২৫০ জন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মোটরসাইকেল উদ্ধার শাহবাগে এনসিপির গণবিক্ষোভ আজ ঢাকায় তুরস্কের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমিরসহ কেন্দ্রীয় নেতারা
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

ঢাবি অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদের করোনায় মৃত্যু

দূরবীণ নিউজ প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদ করেনায় মারা গেলেন। রোববার (৩১ মে) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন এ এস এম মাকসুদ কামাল প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন৷

এ এস এম মাকসুদ কামাল বলেন, শাকিল উদ্দিন আহমেদ ঈদুল ফিতরের আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। সংক্রমণ শনাক্ত হওয়ার পর তিনি রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু করোনাজনিত অসুস্থতায় রোববার সন্ধ্যায় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

শাকিল উদ্দিন আহমেদের মৃত্যুতে শিক্ষক সমিতির পক্ষ থেকে শোক জানিয়েছেন সংগঠনের সভাপতি এ এস এম মাকসুদ কামাল। গণমাধ্যমকে তিনি বলেন, ‘প্রয়াত অধ্যাপক শাকিলের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। পাশাপাশি শিক্ষকসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।’
শাকিল উদ্দিন আহমেদের মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানীও। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে শাকিলের উদ্দিনের মরদেহ আজিমপুর কবরস্থানে দাফনের ইচ্ছা প্রকাশ করা হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12