সর্বশেষঃ
এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস ৫২.১২, মোট পাস -৬ ৪৬৬৮৫ ও  জিপিএ-৫: ৪00৮৪ জন, মাদ্রাসায় আলিমে পাসের হার ৬১.০৭, পাস- ৫৪ ৫৪৭, জিপিএ-৫: ৩২৫০ জন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মোটরসাইকেল উদ্ধার শাহবাগে এনসিপির গণবিক্ষোভ আজ ঢাকায় তুরস্কের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমিরসহ কেন্দ্রীয় নেতারা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা নদীতে ইলিশ ধরা শুরু করেছে  প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন নিউমার্কেটে দোকান দখল ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত গণভোটের গণরায় বাস্তবায়ন, চাঁদাবাজি ,দলীয়করণ বন্ধের দাবি ১১ দলীয় ঐক্যের ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিকদের গাড়ি আটকে যুবদল নেতার  চাঁদা আদায়ের অভিযোগ
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

ঢাকা দক্ষিণ সিটির ৯ গাড়ি ড্রাইভার সাময়িক বরখাস্ত

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ ড্রাইভারকে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, অদক্ষতার ও ক্ষমতার অপব্যহারের অভিযোগে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের নামে বরাদ্দকৃত গাড়ি নিজে না চালিয়ে অড্রাইভাদের দিয়ে অবৈধভাবে গাড়ি চালাতেন। এরমধ্যে ভারী গাড়ির ৭ জন এবং হালকা গাড়ির ২ জন ।

পরিবহন বিভাগের ভারি গাড়ির ড্রাইভার- মো. কাওছার আলী, মো. বেলায়েত হোসেন, ফরিদ আহমেদ, মো. আব্দুল্লাহ, মো. জামাল উদ্দিন মো. কবির হোসেন , মো. রবিউল আলম এবং হালকা গাড়ির ড্রাইভার মো. আজিম উদ্দিন ও মো. নুর জালাল শিকদারের বিরুদ্ধে শাস্তিমূলক এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মচারী চাকুরী বিধিমালা, ২০১৯ এর বিধি ৪৯ (ক), (খ) ও (ঘ) মতে যথাক্রমে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, অদক্ষতার অভিযোগে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান,
করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত ৯টি আলাদা আলাদা দপ্তর আদেশে সংশ্লিষ্ট গাড়ি ড্রাইভারদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হলো।

আদেশসমূহে বরাদ্দকৃত গাড়ি নিজে না চালিয়ে অন্যকে দিয়ে চালানোয় প্রায়শই দুর্ঘটনা সংঘঠিত হচ্ছে এবং প্রাণহানিসহ জানমালের ক্ষতি সাধিত হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের শৃঙ্খলা পরিপন্থি এবং এ কারণে করপোরেশনের সুনাম চরমভাবে ক্ষুন্ন হচ্ছে বলে উল্লেখ করা হয়।

সাময়িক বরখাস্তকালীন এসব ড্রাইভাররা বিধিমোতাবেক খোৱাকী ভাতা প্রাপ্য হবেন এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও দপ্তর আদেশে উল্লেখ করা হয়।
# প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12