সর্বশেষঃ
খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের দুর্নীতি, দুদকের অভিযান হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি ও দুর্নীতি, দুদকের অভিযান নাগরিকদের নিরাপত্তা নিয়ে ১০০ দিনের কর্মসূচি ঢাকা মহানগরী উত্তর জামায়াতের গোপালগঞ্জে অশান্তি সৃষ্টিকারীদের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান আইজিপির
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

ঢাকা দক্ষিণে কর্মহীন অসহায় মানুষের পাশে খাবার নিয়ে বিএনপির ইশরাক

দূরবীণ নিউজ প্রতিবেদক :
রাজধানীর বিভিন্ন এলাকায় করোনাভাইরাসের কারণে কর্মহীণ দুস্থ-অসহায়, দিনমুজুর , অসহায় মানুষদের পাশে দাড়িয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বিতরণ করা এসব ত্রাণের মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, মুড়ি, টোস্ট বিস্কুট, সাবান, স্যাভলোন, মাস্ক ওবং হ্যান্ড গ্লাভস উল্লেখযোগ্য।

শনিবার (২৮ মার্চ ) বিকেলে গোপীবাগের বাসভবনের সামনে দুস্থ-অসহায়দের মাঝে প্রয়োজনীয় খাবার ও সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এই কার্যক্রমের কিছু ছবি শেয়ার করেছেন ইশরাক হোসেন।

তিনি বলেন, নগরীর প্রত্যেকটা ওয়ার্ডের দুস্থদের জন্য পর্যায়ক্রমে এই কার্যক্রম অব্যাহত থাকবে। ত্রাণ কার্যক্রমের পাশাপাশি করোনাভাইরাস মোকাবেলায় তার ব্যক্তিগত উদ্যোগে বেশ কিছু পদক্ষেপের কথাও বলেন তিনি।

পরিস্থিতি অনুযায়ী পর্যায়ক্রমে প্রতিদিনই ঢাকার ওয়ার্ডে ওয়ার্ডে দুস্থদের খুঁজে বের করে তাদের মাঝে ত্রাণ পৌঁছে দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। আর এ ব্যবস্থাপনা চলবে তার বাবা ঢাকার সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকা স্মৃতি পরিষদের উদ্যোগে।

ইশরাক বলেন, যতদিন পর্যন্ত না স্বাভাবিক অবস্থা ফিরে আসে ততদিন পর্যন্ত তার এ কার্যক্রম অব্যাহত থাকবে। করোনা মোকাবেলায় ভয় না পেয়ে সবাই সচেতন থাকুন।

এই পরিস্থিতি মোকাবেলায় সারাদেশের প্রত্যকটি বিত্তবানদেরকে দুস্থ-অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। পরে অভয় দাস লেনের একটি বস্তিতেও ত্রাণ বিতরণ করেন তিনি। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12