সর্বশেষঃ
ঢাকা উত্তর সিটির জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের স্টলে প্রধানমন্ত্রী তারেক রহমান  প্রশাসনের নাকের ডগায় গুলশানে আ’লীগের মিছিল,গ্রেফতার-৩২ রাজধানী সহ সারাদেশ ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের অভিযান প্রধানমন্ত্রীর আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনের সুযোগ নেই: মীর শাহে আলম নতুন করে সাইবার সুরক্ষা আইন মতপ্রকাশের ঝুঁকি বাড়বে : টিআইবি দেশ ছেড়ে পালায় চোর-লুটেরা: জামায়াত আমির ফিল্ড ফায়ারিং অনুশীলনে আহত ক্যাপ্টেন সিএমএইচে দেখতে গেছেন প্রধানমন্ত্রী সৌদিকে নিয়ে উদ্বেগ বাড়ছে , হুথিদের অগ্রগতিতে নতুন শঙ্কা জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: সরকারি দলের চিফ হুইপ দুদকের পিআরও’কে আইনি নোটিশ সজীব ভূঁইয়ার
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

ঢাকা উত্তর সিটির জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের স্টলে প্রধানমন্ত্রী তারেক রহমান 

নিজস্ব প্রতিবেদক
জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের স্টল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান । আজ শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের উদ্বোধন ঘোষণার পর প্রধানমন্ত্রী ডিএনসিসির স্থাপিত স্টল পরিদর্শন করেন ।

এ সময় প্রধানমন্ত্রীকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকতা ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ইমরুল কায়েস ডেঙ্গু প্রতিরোধ নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন পদক্ষেপ ও ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন কার্যকরী উপকরণ সম্পর্কে অবগত করেন।|

এদিকে, আজ থেকে ২৪ টি দলের ভাগ হয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৫০০ সদস্যের সমন্বয়ে ডেঙ্গু প্রতিরোধে ১০ টি অঞ্চলের ৫৪ টি ওয়ার্ডের এলাকাসমূহের বাড়ি বাড়ি পরিদর্শন, সোর্স রিডাকশন ও জনসচেতনমূলক কার্যক্রম শুরু হয়েছে।

প্রধানমন্ত্রীর দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের উদ্বোধনের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই কার্যক্রম শুরু হয়েছে ।

এছাড়া জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিশেষ কার্যক্রম শুরু করা হয়েছে।

এই কার্যক্রমের আওতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন অঞ্চল-৫, বিশেষ করে সংসদ ভবন ও এর পার্শ্ববর্তী ঝুঁকিপূর্ণ এলাকাসমূহে বিশেষ সোর্স রিডাকশন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং লার্ভানিধন কার্যক্রম চলছে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন ১০টি অঞ্চলের ৫৪ টি ওয়ার্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে বিশেষ মশক নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু হয়েছে।

এই কার্যক্রমের আওতায় বিশেষভাবে চিহ্নিত ঝুঁকিপূর্ণ স্থান, এডিসের সম্ভাব্য প্রজননস্থল এবং পূর্বে শনাক্ত হটস্পটসমূহকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

উল্লেখ্য,এই কার্যক্রমে শুধুমাত্র মশক নিধন নয়, বরং এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণ, উৎস ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং প্রয়োজনে যথাযথ লার্ভিসাইড প্রয়োগের মাধ্যমে সোর্স রিডাকশনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12