সর্বশেষঃ
নিউমার্কেটে দোকান দখল ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত গণভোটের গণরায় বাস্তবায়ন, চাঁদাবাজি ,দলীয়করণ বন্ধের দাবি ১১ দলীয় ঐক্যের ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিকদের গাড়ি আটকে যুবদল নেতার  চাঁদা আদায়ের অভিযোগ এনসিপির নতুন কমিটিতে ফের যুগ্ম আহ্বায়ক মাওলানা  মাহদি চীনে এপেক সম্মেলন, কিমের সাথে কি ট্রাম্পের বৈঠক হচ্ছে ! পরিবেশ রক্ষায় আলোকচিত্র অনেক শক্তিশালী:  ডিসি ফরিদা খানম মাগুরায় শাকের হত্যা মামলায় ঢাকা দক্ষিণ যুবদলের রনিসহ গ্রেফতার-২ হজযাত্রীদের সাথে প্রতারণা, এজেন্সিকে লাখ টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার হাফিজ উদ্দিন  প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলায় সফর  উৎসবমুখর 
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

ডোনাল্ড ট্রাম্পের আক্ষেপ, অপরাধ না করেও ইমপিচের শিকার

দূরবীন নিউজ ডেস্ক :
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আক্ষেপ করে বলেছেন, অপরাধ না করেও ইমপিচের শিকার হলাম। পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে মার্কিন প্রেসিডেন্টের ইমপিচমেন্টের পক্ষে প্রস্তাব পাস হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন। খবর এএফপি, এপি’র।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইতিহাসের আমিই প্রথম ব্যক্তি যে কোনও অপরাধ না করেই যাকে অভিশংসিত হতে হলো। রিচার্ড নিক্সনের সময়টাকে আমি অন্ধকার যুগ মনে করি। আমি আপনাদের ব্যাপারে জানি না। তবে আমি দারুণ সময় কাটাচ্ছি।’

মিশিগানে এক সমাবেশে ট্রাম্প অভিযোগ করেন, ডেমোক্রেটরা অভিশংসন প্রক্রিয়াকে ‘সস্তা’ বানিয়ে ফেলেছে। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট খুবই পবিত্র পদ। আমাদের পূর্বপুরুষরা এমননি চাননি।’

ইমপিচমেন্ট ভোটের দিকে তাকিয়ে ট্রাম্প বলেন, ‘আমার মনে হচ্ছে দারুণ এক ভোট হয়েছে। প্রত্যেক রিপাবলিকান আমাদের পক্ষে ভোট দিয়েছেন। এমনকি তিনজন ডেমোক্রেটও ভোট দিয়েছেন। দলে এখন সবচেয়ে বেশি ঐক্য বিরাজ করছে।

ট্রাম্প অভিযোগ করেন ডেমোক্র্যাটার দেশের গণতন্ত্রকে বিঘ্নিত করছে। গণতন্ত্রে হস্তক্ষেপ করছে তারা।

বুধবার সংখ্যাগরিষ্ঠের ভোটে তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরপর চূড়ান্ত বিচারের জন্য পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে প্রস্তাব উঠবে। সেখানে দুই তৃতীয়াংশ ভোটে অভিশংসিত হলে প্রেসিডেন্ট পদ ছাড়তে হবে ট্রাম্পকে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12