সর্বশেষঃ
সরকারি ডাক বিভাগ ২ মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে জনগণের ৬ দাবিতে  লংমার্চ ১ দফায় পরিণত হবে; ডা.শফিকুর রহমান  জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

ডিএসসিসি’র ৩ প্রকৌশলীর দপ্তর রদবদল

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রকৌশল বিভাগের তিনটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। সোমবার (২২ জুন) ডিএসসিসি সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এই অফিস আদেশটি জারি করা হয়৷ গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন, ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।

তিনি আরো জানান, ডিএসসিসির অফিস আদেশে পরিবেশ জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুন্সি মোহাম্মদ আবুল হাসেমকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) সিভিল সার্কেলে বদলি করা হয়েছে।

তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) সিভিল সার্কেলের কাজী মোঃ বোরহান উদ্দিনকে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেল এবং নিজ দায়িত্বসহ তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর/যান্ত্রিক), বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত দায়িত্বে বদলি করা হয়েছে।

এ ছাড়া ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেল এবং নিজ দায়িত্বসহ বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে থাকা খাইরুল বাকেরকে পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) দায়িত্ব দেয়া হয়েছে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি হওয়া অফিস আদেশে ‘বদলি হওয়া কর্মকর্তাগণ কোন প্রকল্পের দায়িত্ব বা অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত থাকলে তা বহাল থাকবে’ বলে উল্লেখ করা হয়। # প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12