সর্বশেষঃ
ডিএনসিসিতে জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের অনুষ্ঠান উচ্চ আদালতের রায় ও নির্দেশনায় দুদকের ডিএডি শরীফ জ্যেষ্ঠতাসহ চাকরিতে পুনর্বহাল কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে সেবা প্রদানে হয়রানি, দুদকের অভিযান পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে হয়রানী,ঘুষ-দুর্নীতি, দুদকের অভিযান এইচএসসিতে ভালো ফলের ৩০ শিক্ষার্থীকে ঢাকা ডিসি ফরিদার অভিনন্দন নগরীতে দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্ব ভাগ করে দিতে হবে: ডিএসসিসি প্রশাসক জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন, তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক মুসলিমরা যুক্তরাষ্ট্রের সমাজের অবিচ্ছেদ্য অংশ : বারাক ওবামা হাসিনার নতুন পাসপোর্ট আবেদন মানে কর্মীদের সান্ত্বনা দেওয়া: জামায়াত নেতা জুবায়ের ছিল কর্মসংস্থান বৃদ্ধির প্রতিশ্রুতি অথচ বাড়ছে বেকারত্ব, বিদেশে কর্মী পাঠানো কমেছে: হাসনাত
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

ডিএসসিসিতে দ্বিতীয় দিনে অবৈধ ক্যাবল অপসারণ, গুলিস্তানে উদয়ন মার্কেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দ্বিতীয় দিন অবৈধ ক্যাবলের পাশাপাশি অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চালিয়েছে।

বৃহস্পতিবার ( ৬ আগস্ট) অবৈধ ক্যাবল সংযোগ উচ্ছেদ কার্যক্রমের দ্বিতীয় দিনে গুলিস্তানে সিটি কর্পোরেশনের মালিকানাধীন উদয়ন মার্কেটের আশপাশ এবং গোলাপ শাহ মাজার থেকে গুলিস্তান আন্ডারপাস পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ পরিচালনা করেছে।

সকাল ১০ টায় ফুলবাড়িয়া মার্কেটের সামনে অবৈধ ক্যাবল সংযোগ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা শুরু করেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। এরপর গুলিস্থানের উদয়ন মার্কেটে ঢোকার মুখে অবৈধভাবে গড়ে ওঠা একটি রাজনৈতিক দলের স্থানীয় কার্যালয়, মার্কেটের সামনে অবৈধভাবে গড়ে ওঠা খাবার হোটেল, কাপড়ের দোকান এবং রাস্তার পাশের কনফেকশনারী উচ্ছেদ করে।

এরপর গোলাপ শাহ মাজার থেকে গুলিস্তান আন্ডারপাস পর্যন্ত রাস্তার দু’পাশের অবৈধ স্থাপনা, ফুটপাতের হকার ও টং দোকান উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদ বলেন, ফুলবাড়িয়া মার্কেটের সামনে অবৈধ ক্যাবল সংযোগ উচ্ছেদ কার্যক্রম পরিচালনার পর আমরা উদয়ন মার্কেট এলাকায় প্রায় ৩০টি বিভিন্ন ধরণের অবৈধ দোকান ও কার্যালয় গুড়িয়ে দিয়েছি এবং গোলাপ শাহ মাজার হতে গুলিস্তান আন্ডারপাস পর্যন্ত প্রায় ২০টি অবৈধ টং দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছি, উচ্ছেদ করেছি ফুটপাতের হকার।মেয়র মহোদয়ের নির্দেশেনা মোতাবেক এই উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে। আগামী রবিবার ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমের পাশাপাশি বঙ্গ বাজার, আনন্দ বাজার এলাকায় অবৈধ সংযোগ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে।

এদিকে ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুনিরুজ্জামানের নেতৃত্বাধীন অপর ভ্রাম্যমান আদালত ধানমন্ডির রবীন্দ্র সরোবরের সম্মুখ অংশসহ ধানমন্ডি ৭ নং রোডে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন।

সম্পত্তি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, আগামী রোববারে ধানমন্ডির অন্যান্য এলাকা ও হাজারীবাগ এলাকায় অবৈধ ক্যাবল সংযোগ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে।

উল্লেখ্য যে, ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস গত ৩১ জুলাই কর্পোরেশনের বাজেট ঘোষণা অনুষ্ঠানে এক সপ্তাহের মধ্যে অবৈধ ক্যাবলের বিরুদ্ধে অভিযান পরিচালনার করার পরিকল্পনা জানান। তারই আলোকে এই অবৈধ উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে। # প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12