সর্বশেষঃ
জুলাই যোদ্ধাদের সম্মান নিশ্চিত করা রাষ্ট্রের দাযিত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এস আলমের কর্ণফুলীতে কারখানা বন্ধ, ৪ হাজার কর্মচারী ছাঁটাই ICJ Global Media Group LLC এবং SAARC Journalist Forum-এর মধ্যে (MoU) স্বাক্ষর মধ্যবাড্ডায় সড়ক দুর্ঘটনায় পরিচ্ছন্নকর্মী শেফালীর মৃত্যু,  প্রশাসক ও দুই প্রতিমন্ত্রীর শোক কেরানীগঞ্জে  তানজিলাকে হত্যা করেন প্রেমিক রানা ইরান ও ইসরাইয়েল যুদ্ধ এবার মিশরে, ছড়িয়ে পড়ছে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে ভাষণ দেবেন  শাপলা চত্বরে হত্যা মামলায় হাসিনা বেনজীরসহ অভিযুক্তদের চার্জশিট আজ ২৩ তম রাষ্ট্রপতি পদে  আলোচনায়  যারা  ! ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

ডিএসসিসি’তে চলমান অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসিতে) অবৈধ ক্যাবল অপসারণ ও এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণে পুথক ৩টি ভ্রাম্যমাণ আদালত ৫টি মামলা দায়ের করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে্ন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ডিএসসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোঃ ফয়সালের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত সেগুনবাগিচা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ২৭টি স্থাপনা পরিদর্শনকালে ১টি স্থাপনায় এডিস মশার লার্ভা দেখতে পান। পরে ১টি মামলা দায়ের করে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

ডিএসসিসি’র অপর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত শান্তিনগর ও বংশাল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ৪১টি স্থাপনা পরিদর্শন কালে ৩টি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া যায়। ৩টি মামলা দায়ের করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন ।

এদিকে ডিএসসিসি’র হাতিরপুল কাঁচা বাজারের সামনে থেকে ইস্টার্ন প্লাজা মার্কেট হয়ে ভুতের গলির সম্মুখভাগ পর্যন্ত এলাকায় অবৈধ ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। এ সময় রাস্তায় অবৈধভাবে গাড়ি পার্কিং করার অপরাধে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর ৯২ নম্বর ধারার ৮ উপ-ধারায় ৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেন। আদালত এ সময় ১৫টি ইলেকট্রিক পোলে হতে ক্যাবল অপসারণ করেন। # প্রেস বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12