সর্বশেষঃ
 জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর শহীদ জিয়ার  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ছাত্রদল ২ নেতা শাহজালালে সোনা ছিনতাইয়ের মামলায় রিমান্ড শেষে কারাগারে
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

ডিএনসিসি মেয়র ৩০ লাখ প্লাস্টিক বোতল প্রদর্শনীর উদ্বোধন করলেন

দূরবীন নিউজ প্রতিবেদক :
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম ৩০ লাখ প্লাস্টিক বোতল দিয়ে সাজানো ৬ দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেছেন ।

রোববার (১৫ ডিসেম্বর) মহাখালী টিএন্ডটি মাঠে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং পরিবেশের দূষণ রুখতে ডিএনসিসির পৃষ্ঠপোষকতায় ‘বিডি ক্লিন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ১৫-২০ ডিসেম্বর পর্যন্ত সারাদেশ থেকে কুড়িয়ে সংগ্রহকৃত ৩০ লাখ ব্যবহৃত প্লাস্টিক বোতলের এ প্রদর্শনীর আয়োজন করেছে।

জনসচেতনতামূলক এ প্রদর্শনীতে স্থান পেয়েছে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি ১৯ ফুট বাই ৭১ ফুট একটি নৌকা, প্লাস্টিকের বোতলের ঢাকনা দিয়ে তৈরি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, বাংলাদেশের মানচিত্র, জাতীয় স্মৃতিসৌধ, রয়েল বেঙ্গল টাইগারের প্রতিকৃতিসহ নানান রকমের সামগ্রী।

মেয়র বলেন, “প্লাস্টিক পণ্য ডিকম্পোস্ট হতে প্রায় ৪৫০ বছর লাগে। প্লাস্টিক মাটির উর্বরতা নষ্ট করে, গ্রিন হাউজ ইফেক্ট তৈরি করে, সামদ্রিক জীবন ও জীববৈচিত্র্য ধ্বংস করে। বিশ্বে প্রায় ৯.৬ বিলিয়ন টন প্লাস্টিক রয়েছে, এর মাত্র ১০ শতাংশ রিসাইকেল করা হবে। অবশিষ্ট ৯০ শতাংশ প্লাস্টিক আমাদের পরিবেশে থেকে যাবে। এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদ্বেগজনক”।

তিনি বলেন, প্লাস্টিক মাটির উর্বরতা নষ্ট করে, গ্রিন হাউজ ইফেক্ট তৈরি করে, সামদ্রিক জীবন ও জীববৈচিত্র্য ধ্বংস করে। বিশ্বে প্রায় ৯.৬ বিলিয়ন টন প্লাস্টিক রয়েছে, এর মাত্র ১০ শতাংশ রিসাইকেল করা হবে। অবশিষ্ট ৯০ শতাংশ প্লাস্টিক আমাদের পরিবেশে থেকে যাবে। এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদ্বেগজনক বলেও উল্লেখ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএনসিসির সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মঞ্জুর হোসেন, ওয়ার্ড কাউন্সিলর মো. নাসির, যুক্তরাষ্ট্র প্রবাসী বিজ্ঞানী ড. মঈন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12