সর্বশেষঃ
ডিএনসিসিতে জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের অনুষ্ঠান উচ্চ আদালতের রায় ও নির্দেশনায় দুদকের ডিএডি শরীফ জ্যেষ্ঠতাসহ চাকরিতে পুনর্বহাল কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে সেবা প্রদানে হয়রানি, দুদকের অভিযান পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে হয়রানী,ঘুষ-দুর্নীতি, দুদকের অভিযান এইচএসসিতে ভালো ফলের ৩০ শিক্ষার্থীকে ঢাকা ডিসি ফরিদার অভিনন্দন নগরীতে দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্ব ভাগ করে দিতে হবে: ডিএসসিসি প্রশাসক জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন, তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক মুসলিমরা যুক্তরাষ্ট্রের সমাজের অবিচ্ছেদ্য অংশ : বারাক ওবামা হাসিনার নতুন পাসপোর্ট আবেদন মানে কর্মীদের সান্ত্বনা দেওয়া: জামায়াত নেতা জুবায়ের ছিল কর্মসংস্থান বৃদ্ধির প্রতিশ্রুতি অথচ বাড়ছে বেকারত্ব, বিদেশে কর্মী পাঠানো কমেছে: হাসনাত
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

ডিএনসিসির ১৫৮টি হাসপাতালে বিশেষ মশকনিধন কার্যক্রম সম্পন্ন

দূরবীণ নিউজ প্রতিবেদক:
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নগরীতে বিভিন্ন হাসপাতালে অবস্থানরত রোগি, ডাক্তার, নার্স ও চিকিৎসা সেবার সাথে নিয়োজিত অন্যান্যদের ডেঙ্গু রোগে আক্রন্ত হওয়ার ঝুঁকি রোধকল্পে দ্বিতীয় ধাপে সপ্তাহব্যাপী বিশেষ মশকনিধন কার্যক্রম পরিচালনা করেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত  কার্যক্রমের ষষ্ঠ ও শেষ দিনে ঢাকা উত্তরের মোট ১৩টি হাসপাতালসহ আগের দিনগুলোতে কার্যক্রম পরিচালনাকৃত অন্যান্য হাসপাতালেও ডিএনসিসি কর্তৃক এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

হাসপাতালগুলো হচ্ছেঃ উত্তরা অঞ্চল-১ এর অধীন আধুনিক হাসপাতাল এবং আহছানিয়া ক্যান্সার হাসপাতাল। মিরপুর অঞ্চল-২ এর অধীন আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল। মিরপুর অঞ্চল-৪ এর অধীন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, আর এইচ স্টেপ হাসপাতাল।

মহাখালী অঞ্চল-৩ এর অধীন বাড্ডা জেনারেল হাসপাতাল, লায়ন্স চক্ষু হাসপাতাল, ইবনে সিনা ডায়গনেস্টিক সেন্টার, ল্যাব এইড ডায়গনেস্টিক সেন্টার এবং এ এম জেড হাসপাতাল।

কারওয়ান বাজার অঞ্চল-৫ এর অধীন আল-রাজী হাসপাতাল ফার্মগেট, গ্যাস্ট্রোলিভার হাসপাতাল। অঞ্চল-৬ অধীন সকল হাসপাতাল ও ডায়গনেস্টিক সেন্টারে একযোগে কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

অঞ্চল-৮ এর অধীন উত্তরখান ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। এছাড়া সকল অঞ্চলেই অন্যান্য একাধিক হাসপাতাল যেখানে সংশ্লিষ্টরা প্রয়োজন মনে করেছেন সেসব হাসপাতালেও শেষ দিনে এই কার্যক্রম আবারো পরিচালনা করা হয়েছে।

দ্বিতীয় ধাপের এই সপ্তাহব্যাপী কার্যক্রমে ডিএনসিসির অধীন মোট ১৫৮ টি হাসপাতালে বিশেষ মশকনিধন কার্যক্রম পরিচালনার মাধ্যমে এই কার্যক্রমের সমাপ্তি হলো আজ। এডিস মশা থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে ডিএনসিসি যথাসময়ে তৃতীয় ধাপে কার্যক্রম শুরু করবে।

সপ্তাহব্যাপী এই কার্যক্রমে প্রতিদিন বিকাল সাড়ে চারটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত লার্ভিসাইডিং (মশার লার্ভার কীটনাশক) ও এডাল্টিসাইডিং (পরিণত মশার কীটনাশক) প্রয়োগ করা হয়েছে। উল্লেখ্য, ডিএনসিসির অন্যান্য এলাকায় মশক নিধনের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। # প্রেস বিজ্ঞপ্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12