সর্বশেষঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে ভাষণ দেবেন  শাপলা চত্বরে হত্যা মামলায় হাসিনা বেনজীরসহ অভিযুক্তদের চার্জশিট আজ ২৩ তম রাষ্ট্রপতি পদে  আলোচনায়  যারা  ! ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার পদত্যাগের পর রাষ্ট্রপতি: কোনো অপরাধী না, সংবিধান রক্ষা করেছি  মতিঝিল মেট্রোর নিচে বোমা সদৃশ বস্তু  উদ্ধার পুলিশের  ১০ বছর পর এবার  বিএনপির জাতীয় কাউন্সিল মহাসচিব পদে আলোচনায় যারা রাজধানীর পল্লবীতে দোকানে অস্র নিয়ে হামলা ৫০ লাখ টাকা চাঁদা দাবির থানায় মামলা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিতে দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আজ শুক্রবারই  রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ  !
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:০২ অপরাহ্ন

ডিএনসিসির প্রতিটি কমিউনিটি সেন্টারে ‘মুজিব কর্নার’ স্থাপন করা হবে : মেয়র আতিক

দূরবীণ নিউজ প্রতিবেদক:
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)প্রতিটি কমিউনিটি সেন্টারে ‘মুজিব কর্নার’ নামে একটি লাইব্রেরি স্থাপন করা হবে বলে জানান মেয়র মোঃ আতিকুল ইসলাম। মুজিব কর্নারে মূলত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে বিভিন্ন বই, তথ্যচিত্র ইত্যাদি থাকবে। যাতে নগরবাসী মুজিব কর্নারে এসে বইগুলো পড়তে পারেন, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সম্পর্কে জানতে পারেন।

শনিবার (৮ আগস্ট) বেলা ১১-৩০টায় ডিএনসিসির বিভিন্ন স্থায়ী কমিটির সভাপতি ও উর্ধতন কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত এক ভার্চুয়াল মিটিংয়ে তিনি এ কথা জানান। বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়ে স্থায়ী কমিটি গঠন করা হয়। সভায় ডিএনসিসির উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

স্থায়ী কমিটির সভাপতি ও সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মেয়র বলেন, আশা করি সবাই নিজ নিজ দায়িত্ব পালন করবেন। নগরবাসীকে তার কাঙ্ক্ষিত সেবা প্রদানের লক্ষ্যে মেয়র আতিকুল ইসলাম প্রতিটি কমিটির সভাপতিকে নিজ নিজ অধিক্ষেত্রের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রদান করেন।

           স্থায়ী কমিটিগুলোর সভাপতিগণ হচ্ছেনঃ
বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জাকির হোসেন, আইন শৃঙ্খলা ও সন্ত্রাস দমন স্থায়ী কমিটির সভাপতি ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ইসহাক মিয়া, মশক নিয়ন্ত্রণ স্থায়ী কমিটির সভাপতি ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেওয়ান আব্দুল মান্নান, যোগাযোগ স্থায়ী কমিটির সভাপতি ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুরাদ হোসেন, শিক্ষা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মতিন, হিসাব নিরীক্ষা ও রক্ষণ স্থায়ী কমিটির সভাপতি ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ফোরকান হোসেন, জন্ম-মৃত্যু নিবন্ধন স্থায়ী কমিটির সভাপতি ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাসুম গনি, সমাজকল্যাণ ও কমিউনিটি সেন্টার স্থায়ী কমিটির সভাপতি ১৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর নিলুফার ইয়াসমিন ইতি, ক্রীড়া ও সাংস্কৃতিক স্থায়ী কমিটির সভাপতি ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শফিকুল ইসলাম, জলাবদ্ধতা স্থায়ী কমিটির সভাপতি ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবুল কাশেম মোল্লা, দুর্যোগ ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান খান, নগর অবকাঠামো নির্মাণ ও সংরক্ষণ স্থায়ী কমিটির সভাপতি ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ মফিজুর রহমান, নগর পরিকল্পনা ও উন্নয়ন স্থায়ী কমিটির সভাপতি ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ আফছার উদ্দিন খান। এই কমিটিগুলো আড়াই বছরের জন্য বলবৎ থাকবে। # পেস বিজ্ঞপ্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12