সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

ডিএনসিসিতে মোবাইল কোর্টে ৫ লাখ সাড়ে ৪৭ হাজার টাকা জরিমানা

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তার রোধকল্পে মোবাইল কোর্টে ২৮টি মামলায় ৫ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে।

আজ বুধবার (০৪ আগস্ট) ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুলকার নায়ন পরিচালিত মোবাইল কোর্টে ৭টি মামলায় ৫০ হাজার টাকা, ২ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. এস. এম সফিউল আজম পরিচালিত মোবাইল কোর্টে ৭টি মামলায় ৩৬ হাজার ৫০০ টাকা, ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান পরিচালিত মোবাইল কোর্টে ১টি মামলায় ২০ হাজার টাকা, ৫ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেন ও যতন মার্মা পরিচালিত মোবাইল কোর্টে ১১টি মামলায় ২ লক্ষ ১ হাজার টাকা, ৬ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন পরিচালিত মোবাইল কোর্টে ১টি মামলায় ৪০ হাজার টাকা এবং ৯ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান পরিচালিত মোবাইল কোর্টে ১টি মামলায় ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ২৮টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ৫ লক্ষ ৪৭ হাজার ৫০০ টাকা।

এসময় মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয় এবং সকলকে এডিস মশা এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ডিএনসিসি মেয়রের আহবান “তিন দিনে এক দিন, জমা পানি ফেলে দিন” মানার পাশাপাশি ও করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।
# প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12