সর্বশেষঃ
রাজধানীতে ২৪ ঘণ্টায় মামলা ৫৪ গ্রেপ্তার ৪২৭ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, জনগণ শান্তিতে নেই: শফিকুর রহমান দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাবার সামর্থ ইরানের আছে: আইআরজিসি উপদেষ্টা সরকারের নির্দেশ ৩১ জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নের  হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপন করুন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য চেষ্টা চলছে: রিজভী মানুষের  ভালোবাসা অর্জন করতে দায়িত্বশীলদের নিদের্শ : জামায়াত আমিরের স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ : প্রধানমন্ত্রী চুয়েটে নতুন ভিসি র বিরুদ্ধ শিক্ষার্থীদের বিক্ষোভ সারাদেশে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২১১
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

ডিআরইউ সাময়িক বন্ধের নোটিশ

দূরবীণ নিউজ প্রতিবেদক:
করোনাভাইরাসের ভয়াবহ সংক্রমণ থেকে রক্ষা ও স্বাস্থ্যঝুঁকি এড়াতে সরকারি নির্দেশনা মেনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির জরুরি বৈঠকে ডিআরইউ সাময়িক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত ডিআরইউ’র ক্যান্টিন, মিডিয়া সেন্টার, গেমস রুম ও বাগানের সকল সেবা কার্যক্রম বন্ধ থাকবে।

আজ ১২ এপ্রিল (সোমবার) ডিআরইউর সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির জরুরি বৈঠকে সদস্যদের বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে ডিআরইউ’র চলমান শনি ও মঙ্গলবার করোনা টেস্ট, শুক্রবার হোমিও চিকিৎসা এবং সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সার্ভিসসহ অন্যান্য স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

এ ছাড়াও অফিসরুমে কয়েকটি অক্সিজেন কনসেট্রেটরের ব্যবস্থা থাকছে। এসব কার্যক্রম পরিচালনার জন্য স্বাস্থ্যবিধি
মেনে ডিআরইউ’র অফিস কক্ষ সীমিত পরিসরে (দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত) খোলা থাকবে।

নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে করোনাভাইরাসের সংক্রমণ রোধে এ সময়ের মধ্যে ডিআরইউ’র সকল সদস্য, কর্মকর্তা ও কর্মচারীকে ইউনিটি চত্বরে আসা থেকে বিরত থাকতে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

পরিস্থিতি বিবেচনায় সরকারের গৃহীত সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। উদ্ভূত পরিস্থিতিতে ইউনিটির দেয়া নির্দেশনা মেনে সহযোগিতার জন্য সম্মানিত সদস্যদেরকে অনুরোধ জানানো যাচ্ছে।
/# প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12