সর্বশেষঃ
নিউ মার্কেটে চাঁদাবাজি, ছাত্রদল-যুবদল দফায় দফায় সংঘর্ষে আহত ২৫ দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসির ফল প্রকাশ, ৬২.২৫ শতাংশ পাস রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ২ র‌্যাব সদস্য গুলিবিদ্ধ

দূরবীণ নিউজ ডেস্খ :
মাদকবিরোধী অভিযানে দুই র‌্যাব সদস্য কক্সবাজার জেলার টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ র‌্যাব সদস্যরা হলেন কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিসি সদস্য সৈনিক ইমরান ও কর্পোরাল শাহাব উদ্দিন।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার নয়াপাড়া ক্যাম্পে এ ঘটনা ঘটে। খবর ইউএনবির।

র‌্যাব-১৫ এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের ইনচার্জ এএসপি শাহ আলম বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা বিকালে চিহ্নিত মাদক কারবারিদের আস্তানায় অভিযানে গেলে তাদের লক্ষ্য করে গুলি চালায় রোহিঙ্গা সন্ত্রাসীরা।

এতে দুই র‌্যাব সদস্য গুলিবিদ্ধ হন। তাদের টেকনাফে মেরিন সিটি নামে একটি বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে পাঠানো হয়েছে।’

মেরিন সিটি ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক ডা. ফরহাদ বলেন, ‘বিকাল ৫টার দিকে র‌্যাবের গাড়িতে করে গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে আনা হয়। তাদের কোমরের পেছনে গুলির আঘাত ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের কক্সবাজারে পাঠানো হয়েছে।’

এদিকে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, রোহিঙ্গা ক্যাম্পের মুছনী টাওয়ার এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় র‌্যাব সদস্যরা অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী আনোয়ার সলিমকে (৩২) আটকের চেষ্টা করা হলে সন্ত্রাসীরা পাঁচ রাউন্ড গুলিবর্ষণ করে পালিয়ে যায়। এতে র‌্যাবের দুই সদস্য আহত হন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12