সর্বশেষঃ
ইলিশ সংরক্ষণে জেলেদের জীবিকা সুরক্ষা দিতে বললেন মৎস্য মন্ত্রী ডিএনসিসিতে আন্তর্জাতিক হাফ ম্যারাথন- ২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক বর্ণাঢ্য আয়োজনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ( ডিএনসিসি) আন্তর্জাতিক হাফ ম্যারাথন- ২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ডিএমসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে আজ শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫ ঘটিকায় ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিল্টন বসুন্ধরার আইসিসিবি গেট হতে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময়, ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন । তিন ক্যাটাগরিতে হাফ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে | আজ ভোর পাঁচটায় ২১.৫ কিলোমিটারের হাফ ম্যারাথন প্রতিযোগিতা উদ্বোধনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হয়। ভোর পাঁচটা ৩০ মিনিটে শুরু হয় ১০ কিলোমিটারের ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা । সবশেষে সকাল ৭:৩০ মিনিটে শিশু-কিশোরদের ১.৫ কিলোমিটারের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শেষ হয় । অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিন ক্যাটাগরিতে সকল প্রতিযোগীদের মাঝে মেডেল প্রদান করা হয় । পরে আনুষ্ঠানিকভাবে ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিল্টন প্রতি ক্যাটাগরিতে ১০ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে রেফেল ড্র অনুষ্ঠানের মধ্য দিয়ে হাফ ম্যারাথন প্রতিযোগিতা ২০২৬ এর সমাপ্তি ঘোষণা করা হয় । প্রতিযোগিতায় ৫০০০ প্রতিযোগী তিন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন । আ. দৈ./একে চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনে মিছিল, আটক ২০ প্রধানমন্ত্রীর জাতীয় সংলাপে সাড়াদিয়ে, ‘গণভোটের রায়’ বাস্তবায়নে যাবে ১১ দল গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা, যানবাহনে অগ্নিসংযোগ , ৫০০৮ জনের নামে মামলা  বিএনপির চাঁদাবাজদের রাজনীতির অধিকার নেই: আইনমন্ত্রী শিশু-কিশোরদের  উৎসাহিত করছেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবসের সমাবেশ বিএনপি ১ ডিসেম্বর প্রচন্ড ঝড়ে নিউইয়র্কে ৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎবিহীন শহর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের রাখতে  গোপালগঞ্জসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

জাল সনদের ভুয়া দাঁতের ডাক্তারসহ ১৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

দুদকের মামলা ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
জালিয়াতি ও ভুয়া সনদে এমবিবিএস ডাক্তার হিসেবে রেজিস্ট্রেশন সনদ গ্রহণের অভিযোগে বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রারসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২ ডিসেম্বর) দুদক প্রধান কার্যালয়ে কর্মরত উপ পরিচালক, মোছা. সেলিনা আখতার মনি বাদী হয়ে আসামিদের দন্ডবিধির ৪২০/৪৬৫/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ এবং ১৯৪৭ সালের ২ নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করেন।
দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে এই তথ্য জানান।

তিনি আরো জানান, মামলার ১৪ আসামির পরিচয়; (১) মোঃ ইমান আলী, থানা-বরুড়া, জেলা-কুমিল্লা; (২) সুদেব সেন, থানা-তালা, জেলা-সাতক্ষীরা (৩) তন্ময় আহমেদ, থানা-কালিহাতী, জেলা-টাঙ্গাইল; (৪) মো: মাহমুদুল হাসান, দৌলতখান পৌরসভা, জেলা- ভোলা; (৫) মো: মোক্তার হোসাইন, থানা-মতলব (উত্তর), জেলা-চাঁদপুর; (৬) মো: আসাদ উল্লাহ, সাভার, ঢাকা (৭) মো: কাউসার, থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুর; (৮) রহমত আলী, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; (৯) শেখ আতিয়ার রহমান, থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাট; (১০) মোঃ সাইফুল ইসলাম, থানা-দাগনভুঁইয়া, জেলা-ফেনী; (১১) মো: আসলাম হোসেন, থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ; (১২) মোহাম্মদ মাসুদ পারভেজ, থানা-বড়–রা, জেলা-কুমিল্লা; (১৩) মোঃ জাহিদুল হক বসুনিয়া, রেজিস্ট্রার (বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল ) ও (১৪) মোহাম্মদ বোরহান উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা (বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল)-কে আসামি করা হয়েছে।

দুদকের মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, আসামিগণ পরস্পর যোগসাজসে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রতারণা, জালজালিয়াতি ও মিথ্যা তথ্য প্রদান করে ভুয়া এমবিবিএস সনদ ব্যবহার করেছেন। তারা এমবিবিএস ডাক্তার হিসেবে রেজিস্ট্রেশন সনদ গ্রহণ করেন এবং উক্ত সনদ ব্যবহারের মাধ্যমে সুবিধা নিয়েছেন । ফলে তাদের বিরুদ্ধে ফৌজদারি দন্ডবিধির ৪২০/৪৬৫/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ এবং ১৯৪৭ সনের ২ নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

ঘটনার সংক্ষিপ্ত বিবরণে আরো জানা যায় , অভিযুক্ত ব্যক্তি সুদেব সেন, মো: রহমত আলী , তন্ময় আহমেদ, মোঃ মাহমুদুল হাসান, মোঃ মোক্তার হোসাইন, মোঃ আসাদ উল্লাহ, জনাব মো: কাউসার, মোঃ মাসুদ পারভেজ, জনাব শেখ আতিয়ার রহমান, মো: সাইফুল ইসলাম, মোঃ আসলাম হোসেন এবং মো: ইমান আলীসহ ১২ জন বাংলাদেশি ছাত্র চীনের তাইশান মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস পাশ করেছেন মর্মে জানান।

তারা উক্ত বিশ্ববিদ্যালয়ের ভুয়া এমবিবিএস সনদ ব্যবহার করে বিভিন্ন তারিখে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক গৃহিত পরীক্ষায় অংশগ্রহন করেছেন।

এক্ষেত্রে তারা বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক অনুষ্ঠিত পরীক্ষায় অংশ্রগ্রহন করে উত্তীর্ণ হয়েছেন মর্মে চিকিৎসক হিসেবে নিবন্ধন নম্বর গ্রহন করেন এবং দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ইন্টার্ন অনুশীলন করেন।তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন।

কিন্তু রেকর্ডপত্র যাচাইকালে তাদের এমবিবিএস সার্টিফিকেটগুলো ভুয়া ধরা পড়েছে। যাচাই করার জন্য সনদপত্রগুলোর ছায়ালিপি দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাঈশান মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট প্রেরণ করে।

অভিযোগের প্রেক্ষিতে চীনের বেইজিংস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে উক্ত সনদপত্রগুলো যাচাইপূর্বক বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, ইস্ট এশিয়া এন্ড প্যাসিফিক সেকশনে বিগত ২১-০১-২০১৯ তারিখে দুদকে রেকর্ডপত্র প্রেরন করে। প্রাপ্ত রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায় উল্লিখিত ১২ জন এমবিবিএস ডিগ্রিধারীর এমবিবিএস সনদ ভুয়া।

এছাড়া সনদগুলোর স্বাক্ষরের সত্যতা পরীক্ষা করার জন্য হস্তলেখা বিশারদের মতামত গ্রহন করা হয়, তাতেও দেখা যায় যে সনদের স্বাক্ষরগুলিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তার স্বাক্ষর জাল করা হয়েছে।

উক্ত ১২ জন ভুয়া এমবিবিএস সনদধারী কখনও চীনের তাইশান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেননি। কেউ কেউ কেবলমাত্র ট্যুরিস্ট ভিসায় চীনে গিয়েছিলেন, সে দেশে থাকার স্বপক্ষে কোন প্রমান নেই। সুতরাং তাদের এমবিবিএস ডিগ্রির সনদগুলো ভুয়া। তাইশান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এহেন জাল-জালিয়াতির বিষয়টি নিন্দা জানান এবং দোষীদের শাস্তি দাবি করেন।

অভিযোগে আরো উল্লেখ করা হয়, বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিলের সার্টিফিকেট যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে কোনপ্রকার সতর্কতা বা নিয়ম-নীতির প্রতিপালন করেনি।

বিএমএন্ডডিসি কর্মকর্তাদের মধ্যে প্রশাসনিক কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন প্রার্থীদের দাখিল করা ডকুমেন্টসগুলো যাচাই করার কথা। কিন্তু তিনি প্রথমে সঠিকতা যাচাই করে রেজিস্ট্রার এর নিকট মূলসনদ ও তার ছায়ালিপি উপস্থাপন করেন।

তখন রেজিস্ট্রার রেজিস্ট্রার মো: জাহিদুল হক বসুনিয়া মূল রেকর্ডপত্র দেখে আবার ছায়ালিপিগুলি সত্যায়িত করেন। সে কারণে জাল-জালিয়াতির মাধ্যমে সৃষ্ট ডকুমেন্টসগুলো সম্পর্কে তারা জ্ঞাত ছিলেন মর্মে প্রতীয়মান হয়।

এভাবে তারা জেনে-বুঝে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধভাবে ভুয়া চিকিৎসকদের অংশ গ্রহণের সুযোগ সৃষ্টি করে দিয়ে ও পরবর্তীতে এমবিবিএস চিকিৎসক হিসেবে নিবন্ধন নম্বর প্রদান এর মাধ্যমে ফৌজদারি অপরাধ করেছেন। যাফলে তাদের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করা হলো। #

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

ডিএনসিসিতে আন্তর্জাতিক হাফ ম্যারাথন- ২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক বর্ণাঢ্য আয়োজনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ( ডিএনসিসি) আন্তর্জাতিক হাফ ম্যারাথন- ২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ডিএমসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে আজ শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫ ঘটিকায় ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিল্টন বসুন্ধরার আইসিসিবি গেট হতে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময়, ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন । তিন ক্যাটাগরিতে হাফ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে | আজ ভোর পাঁচটায় ২১.৫ কিলোমিটারের হাফ ম্যারাথন প্রতিযোগিতা উদ্বোধনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হয়। ভোর পাঁচটা ৩০ মিনিটে শুরু হয় ১০ কিলোমিটারের ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা । সবশেষে সকাল ৭:৩০ মিনিটে শিশু-কিশোরদের ১.৫ কিলোমিটারের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শেষ হয় । অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিন ক্যাটাগরিতে সকল প্রতিযোগীদের মাঝে মেডেল প্রদান করা হয় । পরে আনুষ্ঠানিকভাবে ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিল্টন প্রতি ক্যাটাগরিতে ১০ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে রেফেল ড্র অনুষ্ঠানের মধ্য দিয়ে হাফ ম্যারাথন প্রতিযোগিতা ২০২৬ এর সমাপ্তি ঘোষণা করা হয় । প্রতিযোগিতায় ৫০০০ প্রতিযোগী তিন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন । আ. দৈ./একে

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12