সর্বশেষঃ
আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সংবর্ধনা অনুষ্ঠানে তথ্যচিত্র স্বজনপ্রীতি প্রতিবাদ এনসিপি’র জুলাই যোদ্ধাদের সম্মান নিশ্চিত করা রাষ্ট্রের দাযিত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এস আলমের কর্ণফুলীতে কারখানা বন্ধ, ৪ হাজার কর্মচারী ছাঁটাই ICJ Global Media Group LLC এবং SAARC Journalist Forum-এর মধ্যে (MoU) স্বাক্ষর মধ্যবাড্ডায় সড়ক দুর্ঘটনায় পরিচ্ছন্নকর্মী শেফালীর মৃত্যু,  প্রশাসক ও দুই প্রতিমন্ত্রীর শোক কেরানীগঞ্জে  তানজিলাকে হত্যা করেন প্রেমিক রানা
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

জাল টাকাসহ গ্রেফতার রহিম শেখ ও তার স্ত্রী ২ দিনের রিমান্ডে

দূরবীণ নিউজ প্রতিবেদক :
৪৩ লাখ জাল টাকাসহ গ্রেফতারকৃত রহিম শেখ ও তার স্ত্রী ফাতেমা বেগমের বিরুদ্ধে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গত সোমবার (১২ জুলাই রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাদেরকে জাল টাকাসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
অপর ৩ আসামি হলেন,হেলাল খান, আনোয়ার হোসেন ও ইসরাফিল আমিন।

আজ মঙ্গলবার (১৩ জুলাই) ওই আসামিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি রহিম শেখ ও তার স্ত্রী ফাতেমার ১০ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলাম।

পরে মহানগর হাকিম ইয়াসির আহসান চৌধুরীর আদালত আসামি রহিম শেখ ও তার স্ত্রী ফাতেমার বিরুদ্ধে দুইদিনের রিমান্ডের এ আদেশ দেন। একইসঙ্গে অপর তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।

কারাগারে যাওয়া আসামিরা হলেন,হেলাল খান, আনোয়ার হোসেন ও ইসরাফিল আমিন।

এছাড়া মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপর তিন আসামি হেলাল খান, আনোয়ার হোসেন ও ইসরাফিল আমিনকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়।

অপরদিকে, আসামিপক্ষে তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন। এসময় রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত রহিম শেখ ও তার স্ত্রী ফাতেমার দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। একইসঙ্গে অপর তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সোমবার (১২ জুলাই) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় জাল টাকা তৈরির এ কারখানা থেকে ১০০০ টাকা ও ৫০০ টাকা মূল্যমানের প্রায় ৪৩ লাখ জাল টাকা, একটি ল্যাপটপ, দু’টি কালার প্রিন্টার, আঠা ও আইকা, বিভিন্ন ধরনের রং, কাগজ, নিরাপত্তা সুতার বান্ডিল, লেমিনেটিং মেশিন, কাটার, টাকায় ব্যবহৃত বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও কেন্দ্রীয় ব্যাংকের লোগোযুক্ত বিশেষ কাগজ জব্দ করা হয়েছে। যা দিয়ে কয়েক কোটি টাকার জাল নোট তৈরি করা সম্ভব।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12