সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

জরুরি সংবাদ সম্মেলন ঘাতক দালাল নির্মূল কমিটির

দূরবীণ নিউজ প্রতিবেদক :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘোষিত মুজিববর্ষ উদযাপনকে কেন্দ্র করে দেশে ও বিদেশে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ তুলে ধরার সুযোগ যেমন সৃষ্টি হয়েছে এ উপলক্ষে অনেক সুযোগ সন্ধানীও জুটে গিয়েছে।

অন্যদিকে মুজিববর্ষ উদযাপনকে প্রশ্নবিদ্ধ করার জন্য স্বাধীনতাবিরোধী মৌলবাদী সা¤প্রদায়িক অপশক্তি মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাবিরোধী বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি বাংলাদেশে ও বহির্বিশ্বে মুজিববর্ষ উপলক্ষে গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচি গ্রহণ করেছে।

এসব কর্মসূচি দেশবাসীকে জানাবার পাশাপাশি সরকারি কর্মসূচির অপূর্ণতা সম্পর্কে আমাদের বক্তব্য গণমাধ্যমকে জানাবার জন্য আগামীকাল ৭ মার্চ ২০২০ বেলা সাড়ে দশটায় সেগুনবাগিচার ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলন আহবান করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন সংগঠনের সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির, অন্যতম উপদেষ্টা শিল্পী হাশেম খান, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সহ-সভাপতি শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী ও অধ্যাপক মুনতাসীর মামুনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে সকল গণমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হয়। # সংবাদ বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12