সর্বশেষঃ
হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সংবর্ধনা অনুষ্ঠানে তথ্যচিত্র স্বজনপ্রীতি প্রতিবাদ এনসিপি’র জুলাই যোদ্ধাদের সম্মান নিশ্চিত করা রাষ্ট্রের দাযিত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এস আলমের কর্ণফুলীতে কারখানা বন্ধ, ৪ হাজার কর্মচারী ছাঁটাই
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

জয়নুল হক সিকদারের মৃত্যুতে ডিএসসিসি মেয়রের শোক

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
বিশিষ্ট ব্যবসায়ী সিকদার গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা জয়নুল হক সিকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার ( ১১ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় ডিএসসিসি মেয়র বলেন, জয়নুল হক সিকদার শুধু একজন দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধায় ছিলেন না, তিনি মানবতাবাদী একজন শিল্প উদ্যোক্তাও ছিলেন। তিনি দেশে প্রথম হৃদ্বিজ্ঞানের (কার্ডিওলজ) মত বিশেষায়িত চিকিৎসাসেবা বেসরকারি পর্যায়ে চালু করেন।

তিনি বলেন, একইভাবে তিনি ধানমন্ডিতে দেশের প্রথম মহিলা মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে নারীর জন্য মেডিকেল চিকিৎসা উচ্চশিক্ষার দ্বার অবারিত করেন। তার হাত ধরেই বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক – ন্যাশনাল ব্যাংকের – পথচলা শুরু হয়। এভাবেই, তিনি দেশের অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়নের চাকা ত্বরান্বিত করার পাশাপাশি নিজেকে একজন মানবতাবাদী শিল্প উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছেন। এরকম বহু কিছু ‘প্রথম’ এর পথিকৃৎ তিনি।

ডিএসসিসি মেয়র বলেন, তার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হলো। তার শরীরী মৃত্যু হলেও তার অশরীরী মহৎ কর্ম কর্মকাণ্ডের মাঝেই তিনি এদেশের মানুষের অন্তরে চিরস্মরনীয় হয়ে বেঁচে থাকবেন।

শোক বার্তায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।/ প্রেস বিজ্ঞপ্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12