সর্বশেষঃ
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা  বাংলাদেশ ২৫ এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে  খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত বাংলাদেশের রাষ্ট্রপতিকে পাকিস্তানের রাষ্ট্রপতির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদার জন্মদিন আজ  সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস বিস্ফোরণে নিহত ৮ রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট, চট্টগ্রামে সড়ক অবরোধ নিউ মার্কেটে চাঁদাবাজি, ছাত্রদল-যুবদল দফায় দফায় সংঘর্ষে আহত ২৫ দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসির ফল প্রকাশ, ৬২.২৫ শতাংশ পাস রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

চিত্রশিল্পী মুর্তজা বশীরের মৃত্যুতে ডিএনসিসি মেয়রের শোক

নিউজ প্রতিবেদক:
বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম।
শনিবার (১৫ আগস্ট) এক শোকবার্তায় মেয়র মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আতিকুল ইসলাম বলেন, মুর্তজা বশীর একজন চিত্রশিল্পী, কার্টুনিস্ট এবং ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। প্রখ্যাত জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ’র পুত্র হলেও মুর্তজা বশীর স্বীয় কর্ম ও গুণে পরিচিত হতে চেয়েছিলেন।

একুশে পদক ও স্বাধীনতা পুরষ্কারপ্রাপ্ত এই শিল্পী চিত্রকলার বিভিন্ন মাধ্যমে কাজ করেছেন। তাঁর মৃত্যুতে দেশের শিল্প-সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি হলো। তিনি তাঁর কর্মের মধ্য দিয়ে মানুষের মাঝে চিরকাল বেঁচে থাকবেন।

উল্লেখ্য, বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর আজ শনিবার সকালে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12