সর্বশেষঃ
সরকারি ডাক বিভাগ ২ মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে জনগণের ৬ দাবিতে  লংমার্চ ১ দফায় পরিণত হবে; ডা.শফিকুর রহমান  জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বিদায় দিয়েছে ঢাকা প্লাটুনকে

দূরবীণ নিউজ প্রতিবেদক :
বঙ্গবন্ধু বিপিএলে ঢাকা প্লাটুনের বিদায়ঘণ্টা বাজালো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ঢাকার করা ১৪৪ রানের জবাবে ১৪ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে ১৪৭ রান করে চট্টগ্রাম। খবর ইউএনসিব।

সোমবার (১৩ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এলিমেনেটরে মাশরাফি বিন মুর্তজার ঢাকাকে ৭ উইকেটে হারিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের চট্টগ্রাম।

চট্টগ্রামের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন গেইল। তবে আজ চিরচেনা গেইলকে দেখা যায়নি। ৪৯ বলে সাজানো তার ইনিংসটিতে ২টি ছক্কা ও ১টি চারের মার ছিল।

ঢাকার বোলারদের জন্য আতংক হয়েছিলেন জিয়াউর রহমান এবং অধিনায়ক রিয়াদ। জিয়া ১২ বলে ৩টি ছক্কা ও ২টি চারে ২৫ এবং রিয়াদ ১৪ বলে ৪টি ছক্কায় ৩৪* রানের ঝড়ো ইনিংস খেলেন। এছাড়া ইমরুল কায়েস ২২ বলে ৩টি ছক্কা ও ১টি চারে ৩২ রান করেন।

ঢাকার পক্ষে শাদাব খান ২টি এবং মেহেদী হাসান ১টি উইকেট লাভ করেন। এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে চট্টগ্রামের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৬০ রানের মধ্যেই ৭ উইকেট হারায় ঢাকা।

নিয়মিত বিরতিতে উইকেট হারানো ঢাকাকে লড়াই করার পুঁজি এনে দেন শাদাব খান। পাকিস্তানি এই অলরাউন্ডার ৪১ বলে ৩ ছয় ও ৫ চারে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। এছাড়া থিসারা পেরেরা ১৩ বলে ২৫ এবং মুমিনুল হক ৩১ বলে ৩১ রান করেন।

চট্টগ্রামের রায়াদ এমরিট ৪ ওভারে ২৩ রান খরচায় ৩টি উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পান। এছাড়া নাসুম আহমেদ ও রুবেল হোসেন ২টি করে এবং রিয়াদ ১টি উইকেট লাভ করেন।

সোমবার ঢাকা প্লাটুনকে হারিয়ে ফাইনালের পথে একধাপ এগিয়ে যাওয়ার আনন্দে খেলা শেষে মাঠের মধ্যেই ড্যান্স দিয়েছেন গেইলসহ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ক্রিকেটাররা।

আগামী ১৫ জানুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারে মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সোমবার সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ারে খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালসের মধ্যে পরাজিত দল হবে চ্যালেঞ্জার্সের প্রতিপক্ষ। আর প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল এবং দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল খেলবে ফাইনাল। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12