সর্বশেষঃ
মিরপুরে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ৫ নেতা আটক জিয়াউলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ চট্টগ্রামের বিসিকের প্লট বরাদ্দে দুর্নীতি, সাবেক শিল্প সচিবসহ ৬ জনের নামে দুদকের মামলা ২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৫ স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড ফ্যাসিস্ট আ’লীগের অগ্নিসন্ত্রাস ঐক্যবদ্ধভাবে রাজপথে মোকাবিলা করবে ১১ দল: মামুনুল হক ফরিদপুরে নগরকান্দায় দুই শতাধিক লগি-বৈঠাসহ বাঁকা মাতুব্বর আটক গণভোটের রায় মেনে নিলে সরকারকে সহযোগিতার ঘোষণা জামায়াতের অবশেষে বায়তুল মোকাররমের পলাতক খতিব রুহুল আমিন আটক শিগগিরই ড.মাহবুবু মোল্লা কলেজের জন্য নতুন মাঠ নির্মাণ কাজ শুরু হবে: ডিএসসিসি প্রশাসক মহাখালীর ৭তলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

ঘূর্ণিঝড় ‘আম্পান’ মোকাবিলায় কর্ট্রোল রুম চালু করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

দূরবীণ নিউজ প্রতিবেদক :
বঙ্গোপসাগরে সৃষ্ট সুপার সাইক্লোন ‘আম্পান’ মোকাবিলায় সরকারের প্রস্তুতির অংশ হিসাবে কন্ট্রোল রুম চালু করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৯ মে) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের নির্দেশনায় জরুরী ভিত্তিতে রাজধানীর ফার্মগেটে প্রাণিসম্পদ অধিদপ্তরে কেন্দ্রীয়ভাবে (টেলিফোন নম্বর-০২ ৯১২২৫৫৭) এবং ঘূর্ণিঝড় ‘আম্পান’ সংশ্লিষ্ট বিভাগে ও উপকূলীয় ১৯টি জেলা তথা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা, ভোলা, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি. নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ এবং শরীয়তপুরের প্রাণিসম্পদ দপ্তরে সার্বক্ষণিক এ কন্ট্রোল রুম চালু করা হয়েছে। ঢাকায় চালু করা কন্ট্রোল রুমে প্রাণিসম্পদ অধিদপ্তরের চার জন কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

কন্ট্রোল রুমের মাধ্যমে দূর্যোগকালীন গবাদিপশুকে আশ্রয় কেন্দ্রে নেয়া নিশ্চিত করা, স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে আশ্রয়কেন্দ্রে গবাদিপশুর যত্ন নেয়া, প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা, গবাদিপশুর জন্য খাদ্য সহায়তা প্রদানসহ উদ্ভূত সমস্যা সমাধানের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

এছাড়া ঘূর্ণিঝড় ‘আম্পান’ পরবর্তীতে গবাদিপশুর চিকিৎসা, ভ্যাকসিনেশন, খাদ্য সহায়তা প্রদানসহ অন্যান্য কার্যক্রম কন্ট্রোল রুমের মাধ্যমে সমন্বয়েরও নির্দেশনা প্রদান করা হয়েছে। ইতোমধ্যে কন্ট্রোল রুমের মাধ্যমে উপকূলীয় জেলাসমূহে ৭০০০ গবাদিপশুকে আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে এবং এ কার্যক্রম চলমান রয়েছে।

একইভাবে সংশ্লিষ্ট জেলামূহের মৎস্য দপ্তরেও কন্ট্রোল রুম চালু করে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের নির্দেশনা প্রদান করা হয়েছে। # প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12