সর্বশেষঃ
ইলিশ সংরক্ষণে জেলেদের জীবিকা সুরক্ষা দিতে বললেন মৎস্য মন্ত্রী ডিএনসিসিতে আন্তর্জাতিক হাফ ম্যারাথন- ২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক বর্ণাঢ্য আয়োজনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ( ডিএনসিসি) আন্তর্জাতিক হাফ ম্যারাথন- ২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ডিএমসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে আজ শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫ ঘটিকায় ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিল্টন বসুন্ধরার আইসিসিবি গেট হতে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময়, ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন । তিন ক্যাটাগরিতে হাফ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে | আজ ভোর পাঁচটায় ২১.৫ কিলোমিটারের হাফ ম্যারাথন প্রতিযোগিতা উদ্বোধনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হয়। ভোর পাঁচটা ৩০ মিনিটে শুরু হয় ১০ কিলোমিটারের ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা । সবশেষে সকাল ৭:৩০ মিনিটে শিশু-কিশোরদের ১.৫ কিলোমিটারের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শেষ হয় । অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিন ক্যাটাগরিতে সকল প্রতিযোগীদের মাঝে মেডেল প্রদান করা হয় । পরে আনুষ্ঠানিকভাবে ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিল্টন প্রতি ক্যাটাগরিতে ১০ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে রেফেল ড্র অনুষ্ঠানের মধ্য দিয়ে হাফ ম্যারাথন প্রতিযোগিতা ২০২৬ এর সমাপ্তি ঘোষণা করা হয় । প্রতিযোগিতায় ৫০০০ প্রতিযোগী তিন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন । আ. দৈ./একে চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনে মিছিল, আটক ২০ প্রধানমন্ত্রীর জাতীয় সংলাপে সাড়াদিয়ে, ‘গণভোটের রায়’ বাস্তবায়নে যাবে ১১ দল গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা, যানবাহনে অগ্নিসংযোগ , ৫০০৮ জনের নামে মামলা  বিএনপির চাঁদাবাজদের রাজনীতির অধিকার নেই: আইনমন্ত্রী শিশু-কিশোরদের  উৎসাহিত করছেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবসের সমাবেশ বিএনপি ১ ডিসেম্বর প্রচন্ড ঝড়ে নিউইয়র্কে ৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎবিহীন শহর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের রাখতে  গোপালগঞ্জসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

ঘুষ-দুর্নীতির দায়ে দুদকের ২ কর্মকর্তা বরখাস্ত; ঘাপটি মেরে আছে আরো…………..

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঘুষ,দুর্নীতি, জালিয়াতি এবং অবৈধভাবে বিপুল পরিমান সম্পদ অর্জনকারীদের প্রতিরোধ করতে গিয়ে,দুদকের বেশ কিছু কর্মকর্তা দাপটের সাথে নিজেরা অভিযুক্তদের কাছ থেকে অবৈধভাবে সুযোগ সুবিধা হাতিয়ে নিচ্ছে। মাঝে মধ্যে দুই চারজনের নাম প্রকাশিত হয়। এর বাইরেও নিরবে চলছে অভিযুক্তদের অর্জিত সম্পদ থেকে কৌশলে কিছু সম্পদ/ টাকা হাতিয়ে নেওয়ার খেলা। যারফলে অভিযুক্তদের বিরুদ্ধে অনুসন্ধান একবার শুরু হলে,আর সহজে শেষ হয় না। দুদকের ভেতর ঘাপটি মেরে থাকা ঘুষ খোর ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিষয়ে কমিশনকে আরো সজাগ হবার পরামর্শ অভিজ্ঞ মহলের।

কারণ দুদকের কতিপয় অসৎ,দুর্নীতিপরায়ন কর্মকর্তা -কর্মচারীর কারণে এ সংস্থার গৌরব আজ ম্লানহয়ে যাচ্ছে। দুদকের প্রধানকার্যালয় থেকে শুরু করে জেলা ও সমন্বীত জেলা কার্যালয়ে কর্মকর্তাদের প্রতি নজরদারী আরো বাড়ানো প্রয়োজন ।আর এ কাজে দুদকের গোয়েন্দা ইউনিটকে আরো সক্রিয় করার সময় এসেছে বলে মনে করেন অভিজ্ঞ মহল।

তবে দুদকে এখনো বেশ কিছু সৎ,সাহসী,মেধাবী, দক্ষ ও পরিশ্রমী কর্মকর্তা আছেন। দুদকের ওইসব ভালমানের কর্মকর্তাদের ভয়ে এখনো অনেক প্রভাবশালী দুর্নীতিবাজও আতঙ্কে আছেন। মূলত এ সৎ এবং সাহসী কর্মকর্তারই ‘দুদককে একটি শক্তিশালী বাঘ’ হিসেবে রাষ্ট্র ও সমাজে প্রতিষ্ঠিত করছেন।

এদিকে বৃহস্পতিবার (১৯ জুলাই) কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর সই করা পৃথক দুটি আদেশে এবার অর্থ ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ ও দুর্নীতির অভিযোগে দুদক সহকারী পরিচালক ও উপ-সহকারী পরিচালক পদমর্যাদার দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত হয়েছেন। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান ও উপ-সহকারী পরিচালক সুদীপ কুমার চৌধুরী।

দুদকের অফিস আদেশে জানানো হয়, সুদীপ কুমার চৌধুরী বগুড়ায় উপ-সহকারী পরিচালক থাকাকালীন বগুড়া পুলিশ লাইনসের উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেনের সম্পদ বিবরণী যাচাইকালে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস দেন। বিনিময়ে তার কাছ থেকে ও তার আত্মীয়ের কাছ থেকে উৎকোচ নেন।

উৎকোচ দাবি ও গ্রহণের কথোপকথনের অডিও রেকর্ড দুদকের ফরেনসিক ল্যাব বিশেষজ্ঞদের মতামতে প্রমাণ পাওয়া যায়। একইসঙ্গে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি বা সাক্ষীদের সঙ্গে মোবাইলে যোগাযোগ না করার জন্য নির্দেশনা যথাযথ প্রতিপালন না করে দুদকের আদেশ অমান্য করার অভিযোগ প্রমাণিত হয়।

সুদীপ কুমার কমিশনের বৈধ আদেশ অমান্য করে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে ঘুষ নিয়ে দুদকের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছেন বলে অফিস আদেশে মন্তব্য করেছে দুদক।

এ ঘটনায় সুদীপ কুমার চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮ এর ৩৯(খ), ৩৯(ঙ) ও ৩৯(চ) বিধি অনুযায়ী যথাক্রমে ‘অসদাচরণ’, ‘ক্ষমতার অপব্যবহার’ ও ‘দুর্নীতি’ এর অভিযোগে বিভাগীয় মামলা দায়ের করা হয়। ফলে বিধিমালার ৪৩(১) বিধি অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তবে তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন বলে অফিস আদেশে জানানো হয়।

দুদকের আরেকটি অফিস আদেশে বলা হয়, মো. মোস্তাফিজুর রহমান পাবনায় উপ-সহকারী পরিচালক থাকাকালীন তার অফিস কক্ষে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার চরচালা গ্রামের মৃত শমসের আলীর ছেলে মো. সামছুল হকের কাছ ২০ লাখ টাকা দাবি করেন। আর তার কাছ থেকে ৭৬ হাজার টাকা নেন। চলতি বছরের ২৬ জুন একটি ভিডিও ফুটেজ দুটি টিভি চ্যানেলের সংবাদে প্রচারিত হয়। প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, মেসার্স হক টেক্সটাইল লিমিটেডের মালিক মো. শামসুল হকের কাছ থেকে তিনি ঘুষ নিয়েছেন। তাই পাবনার দুদকের উপ-পরিচালক তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া অনুরোধ জানান।

তার বিরুদ্ধে যথাযথভাবে সরকারি দায়িত্ব পালন না করে ক্ষমতার অপব্যবহার করে ঘুষ নিয়ে চাকরি শৃঙ্খলা-পরিপন্থী কাজ করার অভিযোগ উত্থাপিত হয়েছে। তাই বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮ এর ৩৯(খ) ও ৩৯(ঙ) বিধি মোতাবেক যথাক্রমে ‘অসদাচরণ’ ও ‘ক্ষমতার অপব্যবহার’ অভিযোগে বিভাগীয় মামলা (নম্বর ০৮/২০২৩) দায়ের করা হয়। ওই বিধিমালার ৪৩(১) বিধি অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তবে তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।# কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

ডিএনসিসিতে আন্তর্জাতিক হাফ ম্যারাথন- ২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক বর্ণাঢ্য আয়োজনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ( ডিএনসিসি) আন্তর্জাতিক হাফ ম্যারাথন- ২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ডিএমসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে আজ শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫ ঘটিকায় ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিল্টন বসুন্ধরার আইসিসিবি গেট হতে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময়, ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন । তিন ক্যাটাগরিতে হাফ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে | আজ ভোর পাঁচটায় ২১.৫ কিলোমিটারের হাফ ম্যারাথন প্রতিযোগিতা উদ্বোধনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হয়। ভোর পাঁচটা ৩০ মিনিটে শুরু হয় ১০ কিলোমিটারের ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা । সবশেষে সকাল ৭:৩০ মিনিটে শিশু-কিশোরদের ১.৫ কিলোমিটারের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শেষ হয় । অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিন ক্যাটাগরিতে সকল প্রতিযোগীদের মাঝে মেডেল প্রদান করা হয় । পরে আনুষ্ঠানিকভাবে ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিল্টন প্রতি ক্যাটাগরিতে ১০ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে রেফেল ড্র অনুষ্ঠানের মধ্য দিয়ে হাফ ম্যারাথন প্রতিযোগিতা ২০২৬ এর সমাপ্তি ঘোষণা করা হয় । প্রতিযোগিতায় ৫০০০ প্রতিযোগী তিন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন । আ. দৈ./একে

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12