সর্বশেষঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে ভাষণ দেবেন  শাপলা চত্বরে হত্যা মামলায় হাসিনা বেনজীরসহ অভিযুক্তদের চার্জশিট আজ ২৩ তম রাষ্ট্রপতি পদে  আলোচনায়  যারা  ! ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার পদত্যাগের পর রাষ্ট্রপতি: কোনো অপরাধী না, সংবিধান রক্ষা করেছি  মতিঝিল মেট্রোর নিচে বোমা সদৃশ বস্তু  উদ্ধার পুলিশের  ১০ বছর পর এবার  বিএনপির জাতীয় কাউন্সিল মহাসচিব পদে আলোচনায় যারা রাজধানীর পল্লবীতে দোকানে অস্র নিয়ে হামলা ৫০ লাখ টাকা চাঁদা দাবির থানায় মামলা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিতে দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আজ শুক্রবারই  রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ  !
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

গত ২৪ ঘন্টায় করোনায় ৪৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২, ৫৪৫ জন

দূরবীণ নিউজ প্রতিবেদক :
গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে আরো ৪৫ জনের মৃত্যূ হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ২৮ জনে।
গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ২ হাজার ৫৪৫ জন। দেশে করোনা শনাক্ত হলো মোট ২ লাখ ৯৯ হাজার ৬২৮ জনের। গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৮১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৭৫৬ জন।

মারা যাওয়া ৪৫ জনের মধ্যে ৩২ জন পুরুষ, ১৩ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৪৪ জন, বাড়িতে ১ জন। বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ২৫ জন, চট্টগ্রামে ৯ জন, রাজশাহীতে ২ জন, খুলনায় ৪ জন, বরিশালে ২ জন, রংপুরে ১ জন ও ময়মনসিংহে ২ জন।

এদিনও সিলেট বিভাগে কোভিড-১৯ রোগে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তের হার ১৭ দশমিক ৯৮ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৩৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬২ দশমিক ৩৩ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৩৪ শতাংশ। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12