সর্বশেষঃ
স্বদেশ অ্যারেনায় রুয়েটিয়ানদের ক্রিকেটর টুর্নামেন্ট ২০২৬’ ১১ ডিসেম্বর তৃতীয় আসরে নামবে-৬ দল, গাজীপুর-সাভারে তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১৭৭ কারখানা বন্ধ ঘোষণা পোশাকশ্রমিকদের বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করছেন প্রধানমন্ত্রী মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে গার্মেন্টস শিল্পের অস্থিরতা উদ্বেগজনক: বিরোধী দলীয় নেতা এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস ৫২.১২, মোট পাস -৬ ৪৬৬৮৫ ও  জিপিএ-৫: ৪00৮৪ জন, মাদ্রাসায় আলিমে পাসের হার ৬১.০৭, পাস- ৫৪ ৫৪৭, জিপিএ-৫: ৩২৫০ জন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মোটরসাইকেল উদ্ধার শাহবাগে এনসিপির গণবিক্ষোভ আজ ঢাকায় তুরস্কের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমিরসহ কেন্দ্রীয় নেতারা
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

গণস্বাস্থ্যের করোনা টেস্টিং কিট হস্তান্তর

দূরবীণ নিউজ প্রতিবেদক :
গণস্বাস্থ্য কেন্দ্রের আবিষ্কৃত কোভিড-১৯ সংক্রমণ নির্ণয়ক কিট ‘GR Covid-19 Dot Blot’ সরকারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হস্তান্তরে অনুষ্ঠান করা হয়। তবে সরকারের কোনো প্রতিনিধি কিটের স্যাম্পল নিতে আসেনি। তারা আগামীকাল রোববার এই কিট পৌঁছে দিতে বলেছে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে দিন শুধু মার্কিন প্রতিষ্ঠান সিডিসি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা: জাফরুল্লাহ চৌধুরী মুঠোফোনে গণমাধ্যমকে বলেন, ‘সরকারের কোনো প্রতিনিধি আসেনি। তারা কাল তাদের কাছে যেতে বলেছে। কাল যাবো আমরা, পৌছে দিয়ে আসবো।’

তিনি বলেন, ‘আজ আমেরিকান সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে তাদের প্রতিনিধি আসছিলেন। তাদের দেয়া হয়েছে। আর যারা আসতে পারেননি, সংশ্লিষ্ট সব জায়গায় কাল আমরা পৌছে দেবো।’

তিনি আরো বলেন, ‘আর্মির যিনি আসার কথা ছিলো, তার জ্বর হয়েছে, তিনি আসতে পারেননি। তাছাড়া তারা বলছেন, এই অবস্থায় তারা ক্যান্টনমেন্টের বাইরে যাওয়ার অনুমতি পাননি। তাদের কাছেও কাল পৌঁছে দেবো।’

শনিবার (২৫ এপ্রিল) ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের ‘গেরিলা কমান্ডার মেজর এ টি এম হায়দর বীর বিক্রম মিলনায়তনে’ কিট হস্তান্তরে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত আনুষ্ঠানিকতা হয়।

অনুষ্ঠান চলাকালীন শনিবার পৌণে ১২টার দিকে মোবাইলফোনে গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, হস্তান্তর হয়ে গেছে। আলোচনা অনুষ্ঠান চলছে। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12