সর্বশেষঃ
সরকারি ডাক বিভাগ ২ মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে জনগণের ৬ দাবিতে  লংমার্চ ১ দফায় পরিণত হবে; ডা.শফিকুর রহমান  জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

কেরানীগঞ্জে  তানজিলাকে হত্যা করেন প্রেমিক রানা

নিজস্ব প্রতিবেদক
মাক্র ৩০ হাজার টাকা চাওয়ায় তানজিলাকে গলা কেটে হত্যা করেন প্রেমিক রানা হাওলাদার (৩০)। এই নির্মম ঘটনাটি ঘটেছে রাজধানীর কেরানীগঞ্জে । অবশেষে কিশোরী তানজিলা হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় তানজিলার প্রেমিক রানা হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে।

পিবিআই বলছে, তানজিলার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল রানার। তানজিলা রানার কাছে ৩০ হাজার টাকা চেয়েছিল। রানা টাকা দিতে না পারায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনায় তানজিলাকে গলা কেটে হত্যা করেন প্রেমিক রানা। এ ঘটনায় অন্য আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্ত চলমান রয়েছে বলেও জানান তিনি।
রাজধানীর উত্তরায় পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) এ তথ্য জানান পিবিআই ঢাকা জেলা পুলিশ সুপার এম এন মোর্শেদ।

তিনি বলেন, কিশোরী তানজিলা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ হত্যাকারী রানা হাওলাদারকে গ্রেফতার করেছে পিবিআই। গত ২৯ জুলাই তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু, ভিকটিমের ব্যবহৃত স্মার্টফোন এবং তার ব্যবহৃত অলংকার উদ্ধার করা হয়েছে।

মোর্শেদ বলেন, গত সোমবার বিকেলে তানজিলা দক্ষিণ কেরানীগঞ্জের বাঘৈরে তার খালার বাসা থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে নিখোঁজ হয়। পরদিন কেরানীগঞ্জ মডেল থানার মদিনানগর এলাকা থেকে গলাকাটা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানার মামলা করেন।

তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডে জড়িত আসামি রানা হাওলাদারকে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানান তিনি।

তদন্তের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেফতার রানা অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। তানজিলার সঙ্গে তার ছয়-সাত মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল। তানজিলা রানার কাছে ৩০ হাজার টাকা চাইলে তা দিতে না পারায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

পুলিশ সুপার এম এন মোর্শেদ বলেন, গত ২৭ জুলাই বিকেলে রানা নিজ অটোরিকশায় তানজিলাকে নিয়ে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের মদিনানগর এলাকায় ফাঁকা হাউজিং প্লটে নিয়ে যায়। সেখানে ঝগড়ার একপর্যায়ে রানা ফল কাটার চাকু দিয়ে গলা কেটে তাকে হত্যা করে। পরে ভিকটিমের দুটি স্মার্টফোন, রূপার চেইন ও ব্রেসলেট নিয়ে পালিয়ে যায়।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12