সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

কাল ঈদ,  মুষলধারে বৃষ্টিতে  মানুষের ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে আগামীকাল বৃহস্পতিবার (২৮ মে) উদযাপিত হবে। ঈদের আনন্দ পরিবার আর আত্মীয় স্বজনদের সঙ্গে ভাগাভাগি করে নিতে ঢাকা ছাড়ছেন অনেকে। তবে সকাল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো কোটি মানুষ।

ঈদের ঠিক আগের দিন আজ বুধবার (২৭ মে) সাত সকালে রাজধানীতে মুষলধারে বৃষ্টি শুরু হয়। ভোর থেকে মেঘাচ্ছন্ন আকাশ না থাকলেও হঠাৎ নামা বৃষ্টিতে চরম বিপাকে পড়েন তারা।
রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রাজধানীর রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। গত কয়েক দিনে লাখো লাখো মানুষ ঢাকা ছেড়ে যাওয়ায় শুধু বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেলওয়ে স্টেশন ছাড়া কোথাও মানুষের ভিড় নেই।

রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তাঘাট ফাঁকা হয়ে পড়েছে ।রাস্তায় পর্যাপ্ত গণপরিবহন না থাকায় ব্যাগ-লাগেজ এবং পরিবার-পরিজন নিয়ে অনেককেই দীর্ঘক্ষণ বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

এই সুযোগে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা এবং লেগুনার চালকরা ন্যায্য ভাড়ার চেয়ে বেশি ভাড়া দাবি করছেন বলে অভিযোগ করেছেন যাত্রীরা। অনেককে নিরুপায় হয়ে বৃষ্টিতে ভিজেই খোলা রিকশা বা পিকআপ ভ্যানে করে গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা হতে দেখা গেছে।

যানবাহন সংকটের পাশাপাশি ঈদের শেষ মুহূর্তে যারা এখনো কোরবানির পশু নিয়ে হাটে যাচ্ছেন বা হাট থেকে পশু কিনে বাড়ি ফিরছেন তারাও পড়েছেন মহাবিপদে। রাজধানীর বিভিন্ন সড়কে বৃষ্টি থেকে বাঁচতে ছোট পিকআপ ভ্যানে বা ছাতা মাথায় দিয়ে হেঁটে গরু নিয়ে যাওয়ার দৃশ্য চোখে।

#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12