সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

কামাল লোহানির মৃত্যুতে জাতি এক সূর্য্য সন্তানকে হারালো : ন্যাপ

দূরবীণ নিউজ প্রতিবেদক :
প্রখ্যাত সাংবাদিক, মহান ভাষা সৈনিক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক, মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী কামাল লোহানীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মন্তব্য করেছে কামাল লোহানির মৃত্যুতে জাতি এক সূর্য্য সন্তানকে হারালো।

শনিবার (২০ জুন) গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

তারা বলেন, কামাল লোহানী ছিলেন সাংস্কৃতিক আন্দোলনসহ বাঙালি সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে তিনি ছিলেন একজন পুরোধা ব্যক্তি। তার মৃত্যুতে দেশ একজন বরেণ্য সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হারালো। তার মৃত্যু দেশের বুদ্ধিবৃত্তিক সমাজ ও সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি ।

নেতৃদ্বয় বলেন, মজলুম জননেতা মওলানা ভাসানীর একজন অনুরাগি ও অনুসারী হিসাবে কামাল লোহানি সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
ঊনসত্তরের গণঅভ্যুত্থানে পূর্ব বাংলার শিল্পীদের নিয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে শত্রুমুক্ত করেছেন। জনগণের মৌলিক অধিকার আদায়ের আন্দোলনে আজীবন সোচ্চার ছিলেন তিনি।

তারা বলেন, কামাল লোহানীর মৃত্যুতে আমাদের সাংবাদিকতা, শিল্প ও সাংস্কৃতিক জগতে এক গভীর শূন্যতার সৃষ্টি হল। জাতি হারালো একজন আদর্শবান, মেধাবী ও গুণী মানুষ। তার সাহসী ভূমিকা বাঙালি জাতি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12