সর্বশেষঃ
সরকারি ডাক বিভাগ ২ মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে জনগণের ৬ দাবিতে  লংমার্চ ১ দফায় পরিণত হবে; ডা.শফিকুর রহমান  জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

কাতারের আমীর ও কানাডার প্রধানমন্ত্রীর ফোনালাপ, প্রসঙ্গ ইরান-যুক্তরাষ্ট্র

দূরবীণ নিউজ ডেস্ক :
কাতারের আমীর সেখ তামিম বিন হামাদ আর থানি ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা নিরসনে টেলিফোনে কথা বলেছেন । এ সময় তারা অঞ্চলটিতে স্থিতিশীলতার ব্যাপারে একমত হন। সূত্র : আলজাজিরা

ইউক্রেনের বিমান বিধ্বস্তের ব্যাপারটি ভুলবশত ঘটেছে বলে ইরান স্বীকার করার একদিন পর মঙ্গলবার সন্ধ্যায় এ দু’নেতার টেলিফোন আলাপচারিতা হলো।

ইরানে গুলিতে ইউক্রেনের ওই বিমানটি বিধ্বস্ত হয়ে ১৭৬ জন আরোহী নিহত হয়েছে। এর মধ্যে রয়েছে ৫৭ জন কানাডিয়ান।

গত ৩ জানুয়ারি মার্কিন ড্রোন হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে ইরাকে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর কয়েক ঘণ্টার মধ্যে এ বিমানটিকেও বিধ্বস্ত করা হয়।

কানাডার নেতার সাথে আলোচনাকালে কাতারে আমীর নিহত কানাডিয়ানদের ব্যাপারে দুঃখ প্রকাশ করেন। এবং বলেন, ব্যাপারটি নিয়ে বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্ত হওয়া উচিত।

এ সময় অঞ্চলটিতে স্থিতিশীলতা ও দ্বিপাক্ষিক সম্পর্কের মাধ্যমে সম্পর্ক জোরদারে সম্ভাব্য পদক্ষেপ গ্রহণের উপায় নিয়ে আলোচনা করেন এ দু’নেতা।

ট্রুডো এ দুর্ঘটনার জন্য ট্রাম্পকে দায়ী না করে বলেন, অঞ্চলটিতে এ উত্তেজনার সৃষ্টি না হলে কিয়েবগামী বিমানটির এ যাত্রীদের এ ধরনের পরিণতী হতো না। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12