সর্বশেষঃ
তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত যুক্তরাষ্ট্রের পল্লবী শিশু রামিসার পক্ষে লড়বেন  সুপ্রিম কোর্টের  আইনজীবী শিশির মনির পল্লবীর রামিসা হত্যাকাণ্ড: সোহেল আগেও নানা অপরাধেণ্ডে লিপ্ত ছিল: ডিবি রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের
রবিবার, ২৪ মে ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

করোনা ভাইরাসের ভয়ে দিল্লিতে সব সিনেমা হল বন্ধ

দূরবীণ নিউজ ডেস্ক :
করোনা ভাইরাসের ভয়ে ভারতের ‘দিল্লীর সকল সিনেমা হল ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। যে সব স্কুল ও কলেজে পরীক্ষা নেই সেগুলোও বন্ধ করা হয়েছে। এছাড়াও ভারতের বিভিন্ন রাজ্যে এ পর্যন্ত করোনা ভাইরাসে মোট ৭৩ জন সংক্রমিত হবার খবর এসেছে গণমাধ্যমে । খবর বাসস ।

গত বৃহস্পতিবার আন্তর্জাতিক গণমাধ্যমকে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যে এ বিষয়টি নিশ্চিত করেছে। সংক্রমিত ৭৩ জনের মধ্যে ৫৬ জন ভারতীয় নাগরিক। এদের মধ্যে কেরালা রাজ্যে সর্বাধিক সংখ্যক ১৭ ব্যক্তির দেহে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে।

করোনা ভাইরাসের নতুন বিস্তারের প্রেক্ষাপটে দিল্লী সরকার রাজধানীর সকল স্কুল, কলেজ ও সিনেমা হল ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ঘাতক রোগকে ইতোমধ্যে মহামারি হিসেবে ঘোষণা করেছে।

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার ঘোষণা করেন, ‘দিল্লীর সকল সিনেমা হল ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। যে সব স্কুল ও কলেজে পরীক্ষা নেই সেগুলোও বন্ধ থাকবে।’

দিল্লী সরকার চলতি মাসের গোড়ার দিকেই প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে । অবশ্য, পরীক্ষার কারণে মাধ্যমিক স্কুল খোলা রাখা হয়। ইতোমধ্যে কেরালাসহ কয়েকটি রাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠান ও সিনেমা হল বন্ধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া, করোনা ভাইরাসের বিস্তার রোধে ভারত সরকার ১৫ এপ্রিল নাগাদ সব ধরনের পর্যটন ভিসা প্রদান স্থগিত করে ভ্রমন নির্দেশনা জারি করেছে।

সরকার তার সকল নাগরিককে ভারতের বাইরে অপ্রয়োজনীয় ভ্রমণ না করার অনুরোধ জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ এক টুইট বার্তায় বলেছেন, ‘আমি আমার দেশের সকল নাগরিককে অপ্রয়োজনী ভ্রমন না করার আহ্বান জানাচ্ছি।’ #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12