সর্বশেষঃ
ঢাকা মেডিকেলের জরুরি সেবা কার্যক্রম পরিদর্শন দুদক চেয়ারম্যেনের  শ্রমিকদের ন্যায্য পাওনার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে জামায়াত আমিরের অনুরোধ মার্কিন সিনেট নির্বাচনে ১২ মুসলিম প্রার্থীর সাফল্য, বিশ্বে নতুন রেকর্ড প্রভাবশালী নেতারা পারেনি,তরুণরা আ’লীগ নেত্রী হাসিনাকে দিল্লিতে তাড়িয়েছে :তাজুল ইসলাম ​ডিএসসিসি জরিপ : নাগরিকরা সচেতন হলেই এডিস মশার লার্ভা শুরুতেই ধ্বংস সম্ভব পুরান ঢাকায় লালবাগে ঘুষ গ্রহণকালে দুদকের ফাঁদে সার্ভেয়ার মনিরুল স্বদেশ অ্যারেনায় রুয়েটিয়ানদের ক্রিকেটর টুর্নামেন্ট ২০২৬’ ১১ ডিসেম্বর তৃতীয় আসরে নামবে-৬ দল, গাজীপুর-সাভারে তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১৭৭ কারখানা বন্ধ ঘোষণা পোশাকশ্রমিকদের বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করছেন প্রধানমন্ত্রী মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

করোনা প্রতিরোধে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস ১০ দিন বন্ধ

দূরবীণ নিউজ ডেস্ক:
করোনার হিংস্রতা প্রতিরোধে এবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সব ধরণের কার্যক্রম সাময়িকভাবে ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

দূতাবাসের একাধিক কর্মী করোনা পজিটিভ হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দূতাবাসের ভেরিফায়েড ফেইসবুক পেইজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়। মালয়েশিয়ায় করোনার দ্বিতীয় ঢেউয়ে করোনার সংক্রমণ আগের চেয়ে কয়েক গুণ বেড়েছে।

সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় কুয়ালালামপুরের আমপাং শাখার পাসপোর্ট অফিসের কার্যালয় শুক্রবার থেকে রোববার পর্যন্ত সাময়িকভাবে সব ধরণের কাযর্যক্রম বন্ধ ঘোষণা করেছে। এদিকে মালয়েশিয়ায় ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে বলে জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় মালয়েশিয়ায় দুই হাজার ৬৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। দেশটিতে মোট আক্রান্ত এক লাখ ১৫ হাজার ৭৮ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭৪ জন। তবে মালয়েশিয়ায় বাংলাদেশীরা করোনায় আক্রান্তের খবর পাওয়া গেলেও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, যারা ইতোমধ্যে দূতাবাসে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তাদের আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নেয়ার প্রয়োজন নেই। জানুয়ারির ১০ তারিখের পর এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দেয়া হবে। যথাসময়ে দূতাবাসের কার্যক্রম শুরু হলে প্রবাসীদেরকে যত দ্রুত সম্ভব পাসপোর্ট সেবা নিশ্চিত করতে দূতাবাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করে যাবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12