সর্বশেষঃ
আ’লীগ ফ্যাসিবাদী কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করতে উদ্যোগ নিয়েছে সংসদ পবিত্র মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে আসার আমন্ত্রণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা  বাংলাদেশ ২৫ এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে  খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত বাংলাদেশের রাষ্ট্রপতিকে পাকিস্তানের রাষ্ট্রপতির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদার জন্মদিন আজ  সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস বিস্ফোরণে নিহত ৮ রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট, চট্টগ্রামে সড়ক অবরোধ নিউ মার্কেটে চাঁদাবাজি, ছাত্রদল-যুবদল দফায় দফায় সংঘর্ষে আহত ২৫
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

করোনা পরিস্থিতিতে চট্টগ্রামে মাস্ক না পরায় ৮০ জনকে জরিমানা

দূরবীণ নিউজ ডেস্ক:
প্রাণঘাতি করোনা পরিস্থিতিতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় মুখে মাস্ক না পরায় ৮০ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেট উমর ফারুক, রেজওয়ানা আফরিন এবং নুরজাহান আক্তার সাথী পৃথক পৃথক এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ম্যাজিট্রেট ওমর ফারুক জানান, করোনার বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং মাস্ক ব্যবহার নিশ্চিত করে নগরীর কোতোয়ালী, নিউ মার্কেট, জামাল খান, জিইসি এবং দামপাড়া এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন নগরের জামাল খান এবং জিইসি মোড় এলাকায় নেতৃত্ব দেন। এই সময় তিনি মাস্ক না পরায় ২০ জনকে এক হাজার ৫০০ টাকা জরিমানা করেন।

নগরের দামপাড়া এলাকায় অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরজাহান আক্তার সাথী। তিনি মাস্ক না পরায় ৭ জনকে ৪৭০ টাকা জরিমানা করেন।

এছাড়া ম্যাজিস্ট্রেট উমর ফারকের নেতৃত্বে নগরীর কোতোয়ালী এবং নিউ মার্কেট এলাকায় পরিচালিত অভিযানে মাস্ক না পরায় ৫৩ জনকে ৯ হাজার ৩৩০ টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন ম্যাজিট্রেট ওমর ফারুক।# সূত্র-রাইজিংবিডি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12