সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

করোনা পরিস্থিতিতেও রাজধানীতে ২৪ কোরবানির হাটে পস্তুতি চলছে

দূরবীণ নিউজ প্রতিবেদক :
করোনা পরিস্থিতিও এবার রাজধানী ঢাকার দুই সিটি করেপোরেশনের ২৪টি স্থানে কোরবানির পশুর হাট বসানোর তালিকা চূড়ান্ত হয়েছে। এরমধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ১৪টি হাটের তালিকা চুড়ান্ত করে ইজারার জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আর উত্তর সিটিতে নির্ধারণ করা হয়েছে ১০টি হাটের জন্য স্থান।  সে অনুযায়ী গত ১৪ জুন ১৪টি হাটের অস্থায়ী ইজারার জন্য দরপত্র ডেকে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

জানা যায়, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ অগাস্ট মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আযহা উদযাপিত হতে পারে বাংলাদেশে। মহামারীর কারণে গত ২৫ মে বাংলাদেশের মানুষকে রোজার ঈদ করতে হয়েছে ঘরে থেকে, বিধিনিষেধ মেনে।

ঢাকা দক্ষিণে : উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ মাঠ এলাকার খালি জায়গা, হাজারীবাগের ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি মাঠ সংলগ্ন খালি জায়গা, কামরাঙ্গীরচরের ইসলাম চেয়ারম্যানের বাড়ি থেকে দক্ষিণে বুড়িগঙ্গা বাঁধ পর্যন্ত খালি জায়গা, পোস্তগোলা শ্মশান ঘাট এলাকার খালি জায়গা, শ্যামপুর বালুর মাঠ সংলগ্ন আশপাশের খালি জায়গা, মেরাদিয়া বাজারের আশপাশের খালি জায়গা, আরমানিটোলা মাঠ সংলগ্ন আশপাশের খালি জায়গা, গোপীবাগ বালুর মাঠ ও কমলাপুর স্টেডিয়ামের আশপাশের খালি জায়গা, যাত্রাবাড়ীর দনিয়া কলেজ সংলগ্ন আশপাশের খালি জায়গা, ধূপখোলা মাঠ সংলগ্ন খালি জায়গা, সাদেক হোসেন খোকা মাঠ সংলগ্ন ধোলাইখাল ট্রাক-স্ট্যান্ড এলাকা, আফতাব নগরের (ইস্টার্ন হাউজিং) ব্লক ই, এফ, জি,এইচ এবং সেকশন-১ ও ২ এর খালি জায়গা, আশুলিয়া মডেল টাউনের খালি জায়গা,লালবাগের রহমতগঞ্জ খেলার মাঠের আশপাশের খালি জায়গাকে হাটের জন্য নির্ধারণ করা হয়েছে সেখানে।

দক্ষিণ সিটির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রাসেল সাবরিন বলেন, ‘আমরা বিজ্ঞপ্তি দিয়েছি। সবাই দরপত্র জমা দেয়ার পর যাচাইবাছাই করা হবে। তারপর বর্তমান পরিস্থিতি বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12