সর্বশেষঃ
খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের দুর্নীতি, দুদকের অভিযান হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি ও দুর্নীতি, দুদকের অভিযান নাগরিকদের নিরাপত্তা নিয়ে ১০০ দিনের কর্মসূচি ঢাকা মহানগরী উত্তর জামায়াতের গোপালগঞ্জে অশান্তি সৃষ্টিকারীদের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান আইজিপির
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

করোনা আক্রান্ত একদিনেই ব্রাজিলে ৪০ হাজার যুক্তরাষ্ট্রে ৩৯ হাজার

দূরবীণ নিউজ ডেস্ক :
প্রাণঘাতি করোনা একদিনেই যুক্তরাষ্ট্র ৩৯ হাজার আর ব্রাজিলে ৪০ হাজার আক্রান্ত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৩৯ হাজার ১০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ২৪ লাখ ৬৩ হাজার ২৭১ জনে।

ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে করোনায় মারা গেছেন এক হাজার ১০৩ জন। নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫৩ হাজার ৮৫৪ জন। লাতিন আমেরিকার এ দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৯২ হাজার ৪৭৪ জন। এখন পর্যন্ত সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের অবস্থান। বর্তমানে সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র, ব্রাজিলের পরেই শীর্ষ সংক্রমণ ও মৃত্যুর তালিকায় জায়গা করে নিয়েছে রাশিয়া। রাশিয়ায় এ পর্যন্ত ৬ লাখ ৬ হাজার ৮৮১ জন আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭ হাজারের বেশি। দেশটিতে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ৫১৩ জন।

এদিকে ভারতে ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে প্রাণঘাতী এই ভাইরাস। শীর্ষ সংক্রমণের দেশের তালিকায় চার নম্বরে চলে এসেছে ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৪ লাখ ৭২ হাজার ৯৮৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৬ হাজারের বেশি-১৬ হাজার ৮৭০ জন। দেশটিতে মোট মারা গেছে ১৪ হাজার ৯০৭ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস। এরপর বিশ্বের দুইশোর অধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৯৫ লাখ ২০ হাজার ১৯৯ জন। মারা গেছে ৪ লাখ ৮৩ হাজার ৯৫৯ জন। সুস্থ হয়েছেন অর্ধকোটিরও বেশি-৫১ লাখ ৬৯ হাজার ২৭০ জন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12