সর্বশেষঃ
মোহাম্মদপুরে অপরাধীদের ধরতে মধ্যরাতে অভিযানে আইজিপি ১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

করোনা আক্রান্ত, অসুস্থ রিজভীকে দেখতে বাসায় গেলেন ড্যাব সভাপতি ডা. হারুন

দূরবীণ নিউজ প্রতিবেদক :
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী করোনা আক্রান্ত ও অসুস্থ হয়ে বাসায় চিকিৎসাধীন। আজ রোববার (২০ জুন) সন্ধ্যা সোয়া ৬টার অসুস্থ রিজভীকে দেখতে তার মোহাম্মদপুরে বাসায় যান ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ।

তিনি অসুস্থ রিজভীর পাশে বেশ কিছুক্ষণ অবস্থান করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। এ সময় ডা. হারুন আল রশিদের সঙ্গে ড্যাবের কোষাধ্যক্ষ ডা. মো. জহিরুল ইসলাম শাকিল ও দফতর সম্পাদক ডা. মো. ফখরুজ্জামান উপস্থিত ছিলেন।

রিজভীর বর্তমান শারীরিক অবস্থা প্রসঙ্গে রোববার রাতে ডা. মো. ফখরুজ্জামান বলেন, রিজভী ভাইয়ের শারীরিক অবস্থা আল্লাহর রহমতে আগের চেয়ে এখন অনেক ভাল। তবে হাঁটাহাটি করলে মাঝে-মধ্যে তার অক্সিজেন লাগে, সেটা অবশ্য কদাচিৎ।

গত কয়েকদিনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা বাসায় গিয়ে রিজভীর খোঁজখবর নিয়েছেন।

স্কয়ার হাসপাতালে দুই মাস চিকিৎসাধীন থাকার পর গত ৯ মে ছাড়পত্র নিয়ে বাসায় ফেরেন রুহুল কবির রিজভী। বাসায় ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

গত ১৬ মার্চ করোনায় আক্রান্ত হন রিজভী। পরদিন ১৭ মার্চ তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। ১ এপ্রিল হঠাৎ করেই রিজভীর শারীরিক অবস্থার অবনতি হলে এবং অক্সিজেন লেভেল কমে গেলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। হাসপাতালে থাকা অবস্থায় করোনামুক্ত হন তিনি। এরপর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12