সর্বশেষঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে ভাষণ দেবেন  শাপলা চত্বরে হত্যা মামলায় হাসিনা বেনজীরসহ অভিযুক্তদের চার্জশিট আজ ২৩ তম রাষ্ট্রপতি পদে  আলোচনায়  যারা  ! ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার পদত্যাগের পর রাষ্ট্রপতি: কোনো অপরাধী না, সংবিধান রক্ষা করেছি  মতিঝিল মেট্রোর নিচে বোমা সদৃশ বস্তু  উদ্ধার পুলিশের  ১০ বছর পর এবার  বিএনপির জাতীয় কাউন্সিল মহাসচিব পদে আলোচনায় যারা রাজধানীর পল্লবীতে দোকানে অস্র নিয়ে হামলা ৫০ লাখ টাকা চাঁদা দাবির থানায় মামলা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিতে দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আজ শুক্রবারই  রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ  !
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

করোনায় ১,০৪২ জনের মৃত্যু স্পেনে

দূরবীণ নিউজ ডেস্ক :
স্পেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক হাজার ৪২ জনের মৃত্যু হয়েছে। আর এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। খবর আল জাজিরা’র ।
গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে ২১০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে দুই হাজার ৩৩৫ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছে ২০ হাজার ৪১২ জন।

শুধু স্পেনে নয়, বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। লাগামহীনভাবে বাড়ছে আক্রান্তের সংখ্যা ও মৃত্যু। এই মুহূর্তে বিশ্বের মোট ১৭৭টি দেশ ও অঞ্চলে এই মরণ ভাইরাস ছড়িয়ে পড়েছে। মোট আক্রান্তের সংখ্যা দুই লাখ ৪১ হাজার ছুঁই ছুঁই।

আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ৯৫৫। এর মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি ইতালির। বৃহস্পতিবার করোনা সংক্রমণে মৃত্যু চীনকে ছাপিয়ে গেছে ইউরোপের এই দেশটি।

গত বছরের শেষ দিকে চীন থেকে বিশ্বে কোভিড-১৯ ছড়িয়ে পড়েছে। চীনে এই মারাত্মক ভাইরাসের আক্রমণের বলি হয়েছেন মোট ৩ হাজার ২৪৫ জন। এর মধ্যে নতুন করে মাত্র আটজনের মৃত্যু হয়েছে। আর ইতালিতে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৩ হাজার ৪০০ ছাড়িয়েছে।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে মোট ৪২৭ জনের। গত ২৪ ঘণ্টায় করোনার হানায় বিশ্বে মোট ১০ হাজার ১২১ জনের মৃত্যু হয়েছে। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12