সর্বশেষঃ
 প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন নিউমার্কেটে দোকান দখল ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত গণভোটের গণরায় বাস্তবায়ন, চাঁদাবাজি ,দলীয়করণ বন্ধের দাবি ১১ দলীয় ঐক্যের ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিকদের গাড়ি আটকে যুবদল নেতার  চাঁদা আদায়ের অভিযোগ এনসিপির নতুন কমিটিতে ফের যুগ্ম আহ্বায়ক মাওলানা  মাহদি চীনে এপেক সম্মেলন, কিমের সাথে কি ট্রাম্পের বৈঠক হচ্ছে ! পরিবেশ রক্ষায় আলোকচিত্র অনেক শক্তিশালী:  ডিসি ফরিদা খানম মাগুরায় শাকের হত্যা মামলায় ঢাকা দক্ষিণ যুবদলের রনিসহ গ্রেফতার-২ হজযাত্রীদের সাথে প্রতারণা, এজেন্সিকে লাখ টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার হাফিজ উদ্দিন 
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

করোনায় সারাদেশে নতুন ৩৭ জনের মৃত্যু ও আক্রান্ত ২,৯৪৯ জন

দূরবীণ নিউজ প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনায় আরো ৩৭ জনের মৃত্যু এবং নতুন আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯০৪ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত ১ লাখ ৭৮ হাজার ৪৪৩ জন এবং মোট মৃত্যূ ২ হাজার ২৭৫ জন।

শুক্রবার (১০ জুলাই) দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৩৭৭টি এবং পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৪৮৮টি। শনাক্তের হার ২১.৮৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৬২ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৬ হাজার ৪০৬ জন। সুস্থতার হার ৪৮.৪২ শতাংশ। মৃত্যুর হার ১.২৭ শতাংশ।
মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ২৯ জন ও নারী ৮ জন। এবং এ পর্যন্ত মারা গেছেন পুরুষ ১ হাজার ৭৯৯ জন (৭৯.০৮%) ও নারী ৪৭৬ জন (২০.৯২%)।

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ১৭ জন, রাজশাহী বিভাগে দুইজন, সিলেট বিভাগে দুইজন, ময়মনসিংহ বিভাগে একজন, বরিশাল বিভাগের একজন এবং রংপুর বিভাগে দুইজন।

বয়স বিশ্লেষণে জানা যায়, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১-৪০ একজন, ৪১-৫০ সাতজন, ৫১-৬০ ৯ জন, ৬১-৭০ ১৫ জন৭১ থেকে ৮০ বছরের মধ্যে চারজন।

২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৮৯৩ জনকে। আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ৭১৮ জনকে। ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12