সর্বশেষঃ
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের বৈঠক সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী জনতার দাবি নিয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ : ‍বিরোধীদলীয় নেতা রাজধানীতে  মিরপুর সুপার লিংক বাসে আগুন শাহবাগে ফুটপাতের গোলাপিকে প্রধানমন্ত্রীর  বাড়ি হস্তান্তর ঢাকা থেকে রংপুর ১১ দলের লংমার্চ কর্মসূচি  আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঢাকা উত্তর সিটির জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের স্টলে প্রধানমন্ত্রী তারেক রহমান 
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

করোনায় মারা গেলেন বিএনপি নেতা রিজভীর ভাগ্নে উল্লাস

দূরবীণ নিউজ প্রতিবেদক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ভাগ্নে (বড় বোনের ছোট ছেলে) জিয়াউল আলম সিদ্দিকী (উল্লাস) করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।

রুহুল কবির রিজভী জানান, কয়েকদিন ধরে অসুস্থ বোধ করায় তার ভাগ্নে উল্লাসকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে করোনা নমুনা পরীক্ষা করালে তার করোনা পজিটিভ আসে।

হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে মৃত্যুবরণ করেন জিয়াউল আলম সিদ্দিকী।

মরহুম জিয়াউল আলম সিদ্দিকী পেশাগত জীবনে স্থানীয়ভাবে নানা ধরনের ব্যবসায় নিয়োজিত ছিলেন।
তিনি বগুড়ার গাবতলী উপজেলার পাচপাইকা গ্রামের সাবেক স্কুল শিক্ষক নূরুল আমিন আকন্দের ছোট ছেলে।

এদিকে মরহুম উল্লাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ভাগ্নে উল্লাস সকলের কাছে অত্যন্ত স্নেহভাজন ও আদরের হিসেবেই বেড়ে উঠেছিল। ব্যক্তিজীবনে নিরহঙ্কারী ও সৎ হিসেবেই জীবন যাপন করেছেন।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সকলের কাছে দোয়া চেয়েছেন যেন মহান আল্লাহ তার ভাগ্নে উল্লাসকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।
/ এডিজেড/একে/দূরবীণ নিউজ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12