সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
বুধবার, ০৬ মে ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

করোনায় কবরীর মৃত্যূ,বনানী কবরস্থানেই হচ্ছে দাফন

দূরবীণ নিউজ প্রতিবেদক:
করোনায় আক্রান্ত হয়ে ঢাকাই সিনেমার ‘মিষ্টি মেয়ে’ খ্যাত নায়িকা ও সাবেক এমপি সারাহ বেগম কবরী মারা গেলেন।শুক্রবার (১৬এপ্রিল) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন কবরী।

মৃত্যূকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। এ অভিনেত্রীর মৃত্যুতে শোক নেমেছে চলচ্চিত্রাঙ্গনে। রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত করা হবে। এর আগে বাদ জোহর সেখানেই তার জানাজা অনুষ্ঠিত হবে।

তিনি জানান, মরদেহ সোয়া ১২টায় আধাঘণ্টার জন্য নেয়া হবে গুলশানের নিজ বাসায়। সেখান থেকে নেয়া হবে বনানী কবরস্থানে। জানাজা শেষে দেয়া হবে গার্ড অফ অনার।

কোভিড পরীক্ষার পর গত ৫ এপ্রিল দুপুরে জানা যায় কবরী করোনা আক্রান্ত। এরপর সেদিন রাতেই কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে নিয়ে আসা হয় রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন এ নায়িকা।

জানা গেছে, জনপ্রিয় এই অভিনেত্রী নারায়ণগঞ্জ থেকে সংসদ সদস্যও নির্বাচিত হয়েছিলেন।কবরী কিডনির জটিলতার পাশাপাশি অন্য শারীরিক জটিলতাতেও ভুগছিলেন।

১৯৬৪ সালে ‘সুতরাং’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় সারাহ বেগম কবরীর। দেশের চলচ্চিত্র অঙ্গনের সবার প্রিয়মুখ কবরী অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি ছবির প্রযোজনা ও পরিচালনাও করেন।

#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12