সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

করোনায় আক্রান্ত সিঙ্গাপুরে ওই বাংলাদেশী আশঙ্কা মুক্ত নয় : পররাষ্ট্রমন্ত্রী

দূরবীণ নিউজ ডেস্ক:
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন গণমাধ্যমকে জানিয়েছেন , সিঙ্গাপুরে করোনা ভাইরাস আক্রান্ত বাংলাদেশীর অবস্থা আশঙ্কাজনক এবং তার শরীরে কোনো ওষুধ কাজ করছে না। খবর ইউএনবি’র।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান টেলিফোনে তাকে এ তথ্য জানিয়েছেন।

রাজধানীতে এক অনুষ্ঠানে অংশ নেয়ার পর ড. মোমেন সাংবাদিকদের আরো বলেন, ‘সিঙ্গাপুর সরকার বাংলাদেশী ওই যুবকের চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা করছেন।’

করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার আগে ৩৯ বছর বয়সী ওই বাংলাদেশী শ্বাসকষ্ট ও কিডনির সমস্যাসহ আরো কিছু সমস্যায় ভুগছিলেন। গত ১৩ দিন ধরে সিঙ্গাপুরের এক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন তিনি।

ড. মোমেন বলেন, ‘তিনি (সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী) বলেছেন যে ওই বাংলাদেশীর শরীরে কোনো ওষুধ কাজ করছে না।’

প্রসঙ্গত, সিঙ্গাপুরে করোনাভাইরাস আক্রান্ত বাংলাদেশীর চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সিঙ্গাপুর সরকার বহন করছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, সেখানে থাকা বাংলাদেশীদের মধ্যে পাঁচজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12