সর্বশেষঃ
মোহাম্মদপুরে অপরাধীদের ধরতে মধ্যরাতে অভিযানে আইজিপি ১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

ওবায়দুল কাদের হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

দূরবীণ নিউজ প্রতিবেদক :
হঠাৎ শ্বাসকষ্ট ও অসুস্থার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । তিনি বিএসএমএমইউতে চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ সম্পাদকমণ্ডলীর সভার মূলতবি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে অনুযায়ী ওবায়দুল কাদের সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে পৌঁছান। কার্যালয়ে প্রবেশের কিছু পরেই তিনি অসুস্থ বোধ করেন। তখনই চিকিৎসার জন্য তাকে বিএসএমএমইউতে নেয়া হয়।

বেলা ১১টার দিকে বিএসএমএমইউয়ের সামনে অবস্থানরত সাংবাদিকদের কাছে কাদেরের স্বাস্থ্য পরিস্থিতি জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

তিনি বলেন, ‘তাকে সিসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তার (কাদের) শ্বাসকষ্ট হয়েছিল। আমরা আমাদের সম্মানিত নেতার জন্য আপনাদের কাছে দোয়া চাই।’

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ সাংবাদিকদের বলেন, ওবায়দুল কাদের হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বিএসএমএমইউতে চিকিৎসাধীন রয়েছেন। এ কারণে এখনকার মতো আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা মূলতবি করা হয়েছে। বৈঠকের খবর পরবর্তীতে জানানো হবে।

এর আগে গত বছরের ৩ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে বিএসএমএমইউতে ভর্তি হয়েছিলেন ওবায়দুল কাদের। পরের দিন তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়।  সেখানে তার বাইপাস অপারেশন করা হয়। সেখানে দুই মাসেরও বেশি সময় চিকিৎসাধীন ছিলেন তিনি। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12