সর্বশেষঃ
সরকারি ডাক বিভাগ ২ মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে জনগণের ৬ দাবিতে  লংমার্চ ১ দফায় পরিণত হবে; ডা.শফিকুর রহমান  জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

এসএ গেমসে ক্রিকেটে সৌম্যর ফিফটিতে বাংলাদেশের জয়

দূরবীন নিউজ ডেস্ক :
এসএ গেমসে বাংলাদেশের বিশাল জয়। ক্রিকেটে সৌম্য সরকারের একই ফিফটিতে এই জয় পেয়েছে বাংলাদেশ। এটা বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ পুরুষ ক্রিকেট দলের রেকর্ড। এবার এসএ গেমসে সোনা জয়ের মিশন শুরু করেছে বাংলাদেশ।

শুক্রবার (৬ ডিসেম্বর) নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ১০৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শুভসূচনা করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিলেন শান্ত বাহিনী। ভুটানকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছেন বাংলাদেশ। এতে ফাইনালের পথে এগিয়ে গেলেন লাল-সবুজের প্রতিনিধিরা।

৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তুলেন ওপেনার সৌম্য সরকার। ভুটান বোলারদের নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলেন তিনি। তার তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েন তারা। শেষ অবধি তাকে থামাতে পারেননি কেউ।

ঝড়ো ফিফটি করে অপরাজিত থাকেন সৌম্য। মাত্র ২৮ বলে ৫ চার ও ৩ ছক্কায় কাঁটায় ৫০ করে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন তিনি। সেখানে কিছুটা শান্ত ছিলেন অপর মারকুটে ওপেনার মোহাম্মদ নাইম শেখ। সৌম্যকে কেবল স্ট্রাইক দিয়ে যান তিনি।

তাতেই কাজের কাজ হয়ে গেছে। বাঁহাতি এ ব্যাটার অপরাজিত থাকেন ১৩ বলে ১ ছক্কায় ১৬ রান করে। তাদের অনন্য ব্যাটিং নৈপুণ্যে মাত্র ৬.৫ ওভারে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ।

এর আগে কীর্তিপুরে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শম্ভুকগতির ব্যাটিং করে ভুটান। ফিফটি দূরে থাক তাদের কোনো ব্যাটসম্যান ২০ রানও করতে পারেননি। সর্বোচ্চ ১৫ রান করেন ওপেনার তেনজিং ওয়াংচুক। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ৬৯ রান করেন ভুটানিজরা।

বাংলাদেশের হয়ে ২ উইকেট শিকার করেন পেসার মানিক খান। ১টি করে উইকেট নেন মেহেদী হাসান রানা, মিনহাজুল আবেদিন আফ্রিদি ও সৌম্য সরকার।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12