সর্বশেষঃ
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা  বাংলাদেশ ২৫ এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে  খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত বাংলাদেশের রাষ্ট্রপতিকে পাকিস্তানের রাষ্ট্রপতির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদার জন্মদিন আজ  সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস বিস্ফোরণে নিহত ৮ রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট, চট্টগ্রামে সড়ক অবরোধ নিউ মার্কেটে চাঁদাবাজি, ছাত্রদল-যুবদল দফায় দফায় সংঘর্ষে আহত ২৫ দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসির ফল প্রকাশ, ৬২.২৫ শতাংশ পাস রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

এমপি একাব্বরের মৃত‍্যুতে ডিএনসিসি মেয়রের শোক

দূরবীণ নিউজ প্রতিবেদক :
জাতীয় সংসদ সদস্য, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ একাব্বর হোসেনের মৃত‍্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম।

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য মোঃ একাব্বর হোসেন আজ (মঙ্গলবার) দুপুরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

এক শোকবার্তায় ডিএনসিসি মেয়র জানান, মোঃ একাব্বর হোসেন ছিলেন একজন অভিজ্ঞ ও আদর্শবান রাজনীতিবিদ। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও বাংলাদেশ আওয়ামী লীগের একজন পরীক্ষিত জনপ্রিয় নেতা হিসেবে তিনি আজীবন জনকল্যাণে নিবেদিত ছিলেন বলেই জনগণ তাঁকে অষ্টম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে টানা চারবার জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে।

দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনসেবায় তাঁর যে অনন্য অবদান তা বাংলার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। দেশ ও জাতি তাঁকে গভীর শ্রদ্ধা, ভালবাসা ও কৃতজ্ঞতাচিত্তে স্মরণ করবে চিরকাল।

ডিএনসিসি মেয়র মরহুমের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
# প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12